Tuesday, 5 January 2016

Mao in Glod palted China

সোনার মাও ভাস্কর্য

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2016   06:18:37 PM   Tuesday   
প্রত্যন্ত গ্রামে মাও সেতুংয়ের বিশাল সোনার ভাস্কর্য

প্রত্যন্ত গ্রামে মাও সেতুংয়ের বিশাল সোনার ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রত্যন্ত একটি গ্রামে বিপ্লবী নেতা ও প্রাক্তন শাসক মাও সেতুংয়ের একটি বিশাল সোনার ভাস্কর্য তৈরি করা হয়েছে। সোনার প্রলেপ দেওয়া এই ভাস্কর্য ৩৭ মিটার উঁচু।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

মাও সেতুংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত মাও ভাস্কর্যের পেছনে খরচ হয়েছে ৪ লাখ ৬০ হাজার ডলার। স্থানীয় ব্যবসায়ীরা এই অর্থের জোগান দিয়েছেন। গ্রামবাসীরাও এই প্রকল্পে কিছু অর্থ দিয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম দ্য পিপল’স ডেইলি।

মধ্য চীনের হেনান প্রদেশে কৃষিজমিতে সোনালি বর্ণের এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বিবিসির খবরে বলা হচ্ছে, এই প্রদেশে মাও সেতুংয়ের নীতির কারণে ১৯৫০-এর দশকে দুর্ভিক্ষ হয়, যাতে কয়েক লাখ মানুষ মারা যায়।

ভাস্কর্যটির বিষয়ে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিপুল অর্থ ব্যয় ও ভাস্কর্যের স্থান নির্বাচন নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছে। আবার অনেকে ভাস্কর্যটির পক্ষে যুক্তি দিয়েছেন। মাও সেতুংয়ের কারণে অনেক মানুষের মৃত্যুর হওয়ায় তার বিষয়ে নিন্দা রয়েছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আদর্শ নেতা মানেন।

শি জিনপিংও মাও সেতুংয়ের মতো ক্ষমতা কেন্দ্রিভূত করার পক্ষে। কিন্তু কিছু ক্ষেত্রে মাও ভুল করেছিলেন বলে স্বীকার করেছেন জিনপিং।



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/রাসেল পারভেজ

No comments:

Post a Comment