Wednesday, 6 January 2016

Star Dipika Start Hollywood

দীপিকার হলিউড মিশন শুরু ফেব্রুয়ারিতে

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:06 Jan 2016   03:30:24 PM   Wednesday   ||   Updated:06 Jan 2016   04:28:54 PM   Wednesday
দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : ভিন ডিজেল অভিনীত জনপ্রিয় হলিউড সিনেমাএক্সএক্সএক্স। এবার নির্মাণ করা হচ্ছে সিনেমার সিক্যুয়েলএক্সএক্সএক্স:দ্য রিটার্ন অব জান্ডার কেজ। সিনেমায় ভিন ডিজেলের সঙ্গে এবার অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে দীপিকার এই হলিউড মিশন।

এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার পরিচালনা করছেন ডি.জে কুরাসো। দীপিকার শুটিংয়ের তারিখ জানিয়েছেন তিনিই।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লেখেন, ‘আমরা সিনেমার শুটিং জানুয়ারিতে শুরু করব। তিনি (দীপিকা) আমাদের সঙ্গে ফ্রেবুয়ারিতে যোগ দেবেন।’

এর আগে গত ডিসেম্বরে টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন দীপিকা। ছবিতে দেখা গেছে এ অভিনেত্রী ভিন ডিজেলকে আলিঙ্গন করছেন। আর তার পেছনেই ব্যাকগ্রাউন্ডে এক্সএক্সএক্স সিনেমার লোগো। তখন থেকেই শুরু হয়েছিল হলিউডে দীপিকার অভিনয়ের গুঞ্জন।

এর আগে জানা গিয়েছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন সিনেমায় দীপিকাকে নিতে চেয়েছিলেন ভিন ডিজেল। কিন্তু হ্যাপি নিউ ইয়ার সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমা করতে পারেননি দীপিকা।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এক্সএক্সএক্স সিনেমাটি পরিচালনা করেছিলেন রোব কোহেন। সিনেমাটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল সহ আসিয়া আর্জেন্টো, স্যামুয়েল এল জ্যাকসন এবং মার্টোন সোকাসের মতো তারকা অভিনয় শিল্পীরা।





রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/মারুফ

No comments:

Post a Comment