Virtual reality head set
বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল রিয়েলেটি হেডসেট অকুলাস রিফ্ট
ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:07 Jan 2016 01:29:17 PM Thursday || Updated:07 Jan 2016 03:08:40 PM Thursday
ভাচুর্য়াল গেমস উপভোগের জন্য প্রয়োজন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। এক্ষেত্রে প্রযুক্তি বিশ্বে বহুল প্রতীক্ষিত ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান অকুলাসের তৈরি ‘দ্য রিফ্ট’ নামক ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
এটি এমন একটি হেডসেট যা আপনাকে দেবে গেম খেলার এক নতুন অভিজ্ঞতা। দ্য রিফ্ট হেডসেটটি আপনার চোখে সামনে চশমার মতো লাগিয়ে আপনি মনে করতে পারবেন আপনি বাস্তবেই গেমের মধ্যে রয়েছেন।
এ প্রসঙ্গে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি এক স্ট্যাটাস জানান, অকুলাসের ভাচুর্য়াল রিয়েলিটি হেডসেট দেবে কৃত্রিমভাবে সমুদ্রে সাতার কাটা কিংবা প্লেন চালানোর মতো অভিজ্ঞতা। এই হেডসেটের সাহায্যে ১০০টিরও বেশি কৃত্রিম বাস্তবতার গেমস খেলা যাবে।
বহুল প্রতীক্ষিত এই ডিভাইসটি গেমপ্রেমীদের হাতে তুলে দিতে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। অনলাইনে shop.oculus.com এর মাধ্যমে অকুলাসের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দ্য রিফ্টের এর প্রি অর্ডার দেয়া যাবে। যার মূল্য ৬০০ ডলার। বাংলাদেশি টাকায় ভিভাইসটির দাম পড়বে প্রায় ৫০ হাজার টাকা। অকুলাসের বক্সের ভেতর পাওয়া যাবে একটি হেডসেট, একটি সেন্সর ও একটি এক্স বক্স এর গেমস কন্ট্রোলার।
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে দুই বিলিয়ন মার্কিন ডলারে তাইওয়ানের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস কিনে নেয় ফেসবুক।
নিচের ভিডিও টি থেকে দেখে নিন অকুলাস রিফ্ট এর কয়েকটি ভার্চুয়াল গেমসঃ
রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment