Tuesday, 5 January 2016

Cricket in Khulna, Bangladesh

নয় বছর পর খুলনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ

ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2016   06:30:10 PM   Tuesday   
ফাইল ফটো

ফাইল ফটো

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চারটি টি-টোয়েন্টি ম্যাচের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেট নয়, ম্যাচগুলো হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

জানুয়ারির ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। চারটি টি-টোয়েন্টি খেলার জন্যে আগামী ১১ জানুয়ারি ঢাকা পা রাখবে এল্টন চিগাম্বুরার দলটি। ১৩ দিনের সফর শেষ হবে ২৩ জানুয়ারি।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচগুলো খেলার কথা প্রথমে জানিয়েছিল বিসিবি। তবে যুব বিশ্বকাপের ম্যাচ সিলেট স্টেডিয়ামে থাকায় ভেন্যু পরিবর্তন করে আয়োজকরা।

খুলনায় ম্যাচ আয়োজন করায় দীর্ঘ নয় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের স্বাদ পেতে যাচ্ছে খুলনাবাসী। তবে বিপিএলের দ্বিতীয় আসরের ম্যাচ খুলনায় আয়োজন করা হয়েছিল। গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আট মাস পর আবারো প্রাণচঞ্চল হয়ে উঠবে খুলনার স্টেডিয়ামটি।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেটি ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ডিং পারফরম্যান্সে ৪৩ রানে ম্যাচটি জিলেছিল বাংলাদেশ। ব্যাট হাতে মাশরাফি ২৬ বলে করেছিলেন ৩৬ রান। বল হাতে নেন ২৯ রানে ১ উইকেট।




রাইজিংবিডি/ঢাকা/জানুয়ারি ২০১৫/ইয়াসিন/আমিনুল

No comments:

Post a Comment