এবার আঘাত হানবে বড় মাত্রার ভূমিকম্প
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:06 Jan 2016 07:50:34 AM Wednesday || Updated:06 Jan 2016 11:33:01 AM Wednesday
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোমবার ভারতের মনিপুরে যে ভূমিকম্পটি আঘাত হেনেছে ভবিষ্যতে এ অঞ্চলে তার চেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে। মনিপুরে ৬ দশমিক ৭, ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও সিকিমে ২০১১ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ফলে এই অঞ্চলের টেটনিক প্লেটে ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে।এর ফলে এই অঞ্চলে ভবিষ্যতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে।
নেপালে ভূমিকম্পের পরে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনিস্টিটিউট (এনআইডিএম) সতর্ক করে দিয়ে বলেছিল, পুরো উত্তর ভারত বিশেষ করে হিমালয় অঞ্চল অগ্নিবৃত্তের মধ্যে অবস্থান করছে।
এনআইডিএমের পরিচালক সন্তোষ কুমার জানান, নেপাল, ভূটান, মিয়ানমার ও ভারতের আন্তঃসংযোগ প্লেটগুলি ভয়বাহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/শাহেদ
No comments:
Post a Comment