Broccoli Taste
বাসায় যেভাবে করবেন রেস্তোরাঁ স্বাদের ব্রকলি
তাসনিম পৃথ্বী : রাইজিংবিডি ডট কম
Published:06 Jan 2016 04:58:10 PM Wednesday || Updated:06 Jan 2016 05:59:12 PM Wednesday
কিন্তু কখনো ভেবে দেখেছেন রেস্তোরাঁর ব্রকলি কেন এত মজাদার হয় কিন্তু ঘরে রান্না করলে কেন তা গলে যায় বা একেবারে বেশি নরম হয়ে যায়? বাসায় রান্না করা ব্রকলি কেন যেন ততটা মজাদার হয় না। ব্রকলি এমন একটি সবজি যা রান্না করার সময় সবসময় অতি সিদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তো কীভাবে রান্না করলে পাবেন সেই রেস্তোরাঁর স্বাদের খাবার একদম ঘরেই? এখানে থাকল কিছু সহজ টিপস।
একেবারে কম সিদ্ধ করবেন না
কখনোই ব্রকলি সবজি কম সিদ্ধ করবেন না তাদের কচকচে ভাব রাখার জন্য। অবশ্যই ভালো করে রান্না করে নিবেন। রান্না করার সময় খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ না হয়, আর পানি এত বেশি কখনই ব্যবহার করবেন না যেন পরে তা টানাতে হয়, তাতে করে সবজি অনেক বেশি সিদ্ধ হয়ে যায় এবং এক ধরনের গলা গলা ভাব চলে আসে। কম আঁচে কখনই অনেক সময় ধরে রান্না করবেন না। ব্রকলি খুব বেশি কাটবেন না। মাঝারি টুকরো করলেই যথেষ্ট।
ব্রকলির সঙ্গে আরো যা যা করতে পারেন:
- লেবুর রস, লবন আর অলিভ অয়েল দিয়ে ভালো করে ড্রেসিং করতে পারেন, খেয়াল রাখবেন ব্রকলি যেন মোটামুটি সফট হয়।
- আপনি চাইলে ব্রকলি পাস্তার সঙ্গে সার্ভ করতে পারেন। প্রথমে ব্রকলি সিদ্ধ করে নিন, পানি ছেকে নিয়ে এরপর কিছুক্ষণ স্টিমে রাখুন। রসুন আর বাদাম কিছুটা অলিভ অয়েলে ভেজে নিন। এতে দিন ব্রকলি। এবার কিছুটা লেবুর রস দিতে দিন। ব্যাস এবার চুলা থেকে নামিয়ে একদম পাস্তার ওপর ঢেলে ওপরে কিছুটা পনির ছিটিয়ে পরিবেশন করুন মজার পাস্তা উইথ ব্রকলি।
- আধা কাপ পানিতে এক টেবিল চামচ জেলাটিন দিন। আধা ঘণ্টা এভাবে রাখুন। এরপর দেড় কাপ গরম পানি মিশান এবং ভালো করে নাড়ুন যতক্ষণ না পানিতে সবটা মিশে যায়। এবার একে ঠান্ডা হতে দিন। যখন দেখবেন ঠান্ডা হতে শুরু করেছে এবং আস্তে আস্তে সেটা হচ্ছে তখন এতে দিন ব্রকলি, ওয়াল নাট, লবন, গোলমরিচ আর কর্ন। এরপর একটা সুন্দর বাটিতে বা মোল্ড এ ঢেলে দিন আর সেট হতে দিন। এবার সেট হলে অন্য একটা বাটিতে উল্টে দিন এবং পরিবেশন করুন ব্রকলি ওয়ালনাট মোল্ড সালাদ।
রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment