পুতিনের সুবাসে অনুপ্রাণিত হয়ে সুগন্ধি ...
রুহুল : রাইজিংবিডি ডট কম
Published:07 Jan 2016 02:43:34 PM Thursday || Updated:07 Jan 2016 03:39:53 PM Thursday
ভ্লাদিসলাভ রেকুনিউভ নামের এক সুগন্ধি ব্যবসায়ী এটি বাজারজাত করেছেন। মসৃণ কালো বোতলের সামনে পুতিনের ছবি সেঁটে দেওয়া হয়েছে। মস্কোর অভিজাত দোকানগুলিতে এই সুগন্ধিটি পাওয়া যাচ্ছে। ৩ দশমিক ৩ আউন্স সুগন্ধিটির দামও হাঁকা হয়েছে একটু চড়া- ৯৫ ডলার । মজার ব্যাপার হচ্ছে, জনপ্রিয় ডিয়র (Dior) ও ডোলস অ্যান্ড গাবানা (Dolce and Gabbana) ব্রান্ডের সুগন্ধি ৭২ ও ৬৭ ডলারে পাওয়া যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে লিডারা নাম্বার ওয়ানের ঘ্রাণ কেমন?
মস্কোর দুই ক্রেতা বার্তা সংস্থা রয়াটার্সকে জানান, লিডার নাম্বার ওয়ানের ঘ্রাণ খুব সাধারণ মানের। তবে রেকুনিউভ এই ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, পারফিউমটির ঘ্রাণ আকর্ষণীয় ও প্রাকৃতিক। এটা লেবু ও জাম জাতীয় ফলের মিশ্রণে তৈরি।
প্রসঙ্গত, এর আগে টি-শার্ট, মগ, ক্যালেন্ডার, আইফোনের কভারসহ মস্কোর বিভিন্ন বিজ্ঞাপনে পুতিনের ছবি ব্যবহার করতে দেখা গেছে।
রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৬/রুহুল/শাহেদ
No comments:
Post a Comment