যে ধানের চাল ভিজিয়ে রাখলেই ভাত হয়ে যায়
শাহীন : রাইজিংবিডি ডট কম
Published:07 Jan 2016 02:11:25 PM Thursday || Updated:07 Jan 2016 02:30:13 PM Thursday
মেলায় ‘জীবনবৈচিত্র্য’ খাদ্যের প্রদর্শনী
শুধু আগুনাবিন্নী নয়, এমনই শতাধিক প্রজাতির ধান, কুড়িয়ে পাওয়া অর্ধশতাধিক ভেষজ শাকসবজি, সুন্দরবনের কেওয়ার আচার, মধুসহ পাঁচ শতাধিক বৈচিত্র্যময় খাদ্য উপাদান প্রদর্শিত হলো সাতক্ষীরার প্রাণ ও প্রকৃতি মেলায়। এসব দেখে অভিভূত হন মেলায় আসা শিক্ষার্থী ও দর্শক।
বিপুল জনসমাগম ও স্বতঃস্ফূর্ততায় সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘প্রাণ ও প্রকৃতি মেলা ২০১৬’। শিশু শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও চ্যানেল আই যৌথভাবে বৃহস্পতিবার এই মেলার আয়োজন করে। মেলায় সাতক্ষীরার প্রাণ ও প্রকৃতি সংশ্লিষ্ট পাঁচ শতাধিক ‘জীবনবৈচিত্র্য’ প্রদর্শন করা হয়।
মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিরোগ নিরোধ প্রকল্পের পরিচালক ডা. শফিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার আবদুল ওদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী আবদুল মান্নান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার জি এম এ গফুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম উপস্থিত ছিলেন।
মেলায় আগত শিশু শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, ‘মেলায় এসে আমার খুব ভালো লাগছে। এমন মেলা আমি আগে কখনো দেখিনি। মেলায় এসে বুঝলাম, আমরা আমাদের প্রকৃতির যেসব উপাদানগুলোকে অবহেলা করি যেগুলো খুবই উপকারী।’
রাইজিংবিডি/সাতক্ষীরা/৭ জানুয়ারি ২০১৬/ শাহীন/টিপু
No comments:
Post a Comment