চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:10 Jan 2016 09:26:10 AM Sunday || Updated:10 Jan 2016 11:07:31 AM Sunday
সম্প্রতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইয়েভজেনি বাখতিন (৫৬) নামের ওই রোগী প্রথমে হাসপাতালের একজন সেবিকাকে লাথি মেরেছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক জেলেনদিনভ ওই রোগীর মাথায় ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্তকারীদের ধারণা এটি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড।’ তবে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় তদন্ত কমিটির সদস্য ইয়েলেনা কোজিরেভা জানান, তাদের বিশ্বাস ওই হামলার সময় চিকিৎসকের মধ্যে কোনো বিদ্বেষ কাজ করেনি।
রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৬/শাহেদ/এএন
No comments:
Post a Comment