Tuesday, 5 January 2016

Cricket still not out 1009 run India

ধানাওয়াড়ের অপরাজিত ১০০৯!

পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2016   04:42:51 PM   Tuesday   ||   Updated:05 Jan 2016   04:52:41 PM   Tuesday
ধানাওয়াড়ের অপরাজিত ১০০৯!
ক্রীড়া ডেস্ক : ‍আগের দিনই ভেঙেছিলেন যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এবার নিজেকে আরেক উচ্চতায় নিয়ে গেলেন প্রনব ধানাওয়াড়ে। অপরাজিত ১ হাজার ৯ রান করেছেন মুম্বাইয়ের এই স্কুলছাত্র!

সোমবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে কেসি গান্ধী স্কুলের হয়ে ম্যাচের প্রথম দিনেই ১৯৯ বলে ৬৫২ রানে অপরাজিত ছিলেন ধানাওয়াড়ে। সেখান থেকে মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন।

এদিন লাঞ্চের আগে ৯২১ রানে অপরাজিত ছিলেন ধানাওয়াড়ে। আর লাঞ্চের পরই এক হাজার রান পূরণ করেন ১৫ বছর বয়সি এই ব্যাটসম্যান। চার অঙ্কের ফিগার স্পর্শ করতে বল খেলেন ৩১৭টি। এর খানিক বাদেই ২ উইকেটে ১৪৬৫ রানে কেসি গান্ধী স্কুল ইনিংস ঘোষণা করে। ধানাওয়াড়ে অপরাজিত থাকেন ১০০৯ রানে! তার ৩২৩ বলের ইনিংসে ছিল ৫৯টি ছক্কা আর ১২৭টি চারের মার! ভাবা যায়?

এর আগে ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৬২৮ রান করেছিলেন ১৩ বছরের স্কুলছাত্র আর্থার এডওয়ার্ড কলিন্স। কলিন্সের ৬২৮ রান এতদিন যেকোনো পর্যায়ের ক্রিকেটেই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। গতকালই তার ১১৬ বছরের অক্ষত রেকর্ডরা ভেঙে সেখানে নিজের নাম লেখান ধানাওয়াড়ে, আজকে নিজেকে নিয়ে গেলেন আরো উচ্চতায়।

আর হ্যাঁ, ধানাওয়াড়ে কিন্তু মুম্বাইয়ের এক অটোরিকশা ড্রাইভারের ছেলে। অবিশ্বাস্য ১০০৯ রানের অপরাজিত ইনিংস খেলার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/পরাগ

No comments:

Post a Comment