Monday, 4 January 2016

YES or NO ! a man say only!

যে ব্যক্তি শুধু ‘হ্যাঁ ও না’ বলতে পারেন!

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2016   07:41:48 AM   Tuesday   
গ্রাহাম পলে

গ্রাহাম পলে

আন্তর্জাতিক ডেস্ক : শুনে অবাক হবেন লোকটি মাত্র দুটি শব্দ বলতে পারেন, হ্যাঁ ও না। অবশ্য কেউ কিছু বললে তা বুঝতে পারেন, কিন্তু যা শুনলেন তা থেকে গুছিয়ে উত্তর দিতে পারেন না তিনি। কেউ কোনো কিছু জানতে চাইলে তার উত্তরে তিনি হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে শেষ করেন।

লোকাটি জন্মগতভাবে এমন, তা নয়। মারাত্মক স্ট্রোকের পর কথা বলার ভারসাম্য হারিয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের মতে, স্ট্রোকে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন। কিন্তু এ ব্যক্তির সমস্যার ধরন একটু আলাদা।

লোকটির নাম গ্রাহাম পলে। মাঝবয়সি গ্রাহাম পলে ২০১৩ সালের জুলাই মাসে স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের কারণে লন্ডনের এই ব্যক্তির ডান হাত পুরোপুরি এবং ডান পা আংশিক অকেজো হয়ে যায়। সেই সঙ্গে মারাত্মক যোগাযোগ সমস্যা দেখা যায়, যা তার মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে হয়েছে। এক্ষেত্রে রোগীদের জীবনসংশয় থাকে।

ইংল্যান্ডের ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর প্রফেসর টনি রুড বলেছেন, স্ট্রোক রোগীদের এই অবস্থাকে বলা হয় অ্যাফাসিয়া। তারা সবকিছু বুঝতে পারে, কিন্তু যোগাযোগ করতে পারে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, না অর্থে আরো দুই তিনটি ধ্বনি উচ্চারণ করতে পারেন গ্রাহাম পলে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/রাসেল পারভেজ/রহমান

No comments:

Post a Comment