৬৫২ রান করে বিশ্ব রেকর্ড ধানাওয়াড়ের
পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2016 10:01:12 AM Tuesday || Updated:05 Jan 2016 10:26:10 AM Tuesday
প্রনব ধানাওয়াড়ে
সোমবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে কেসি গান্ধী স্কুলের হয়ে ম্যাচের প্রথম দিনেই অপরাজিত ৬৫২ রান করে ধানাওয়াড়ে। তার ১৯৯ বলের ইনিংসে ছিল ৭৮টি চার ও ৩০টি ছক্কার মার। তার স্কুল প্রথম দিনে ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৫৬ রান। ১৭৩ রান করে আউট হয় ওপেনার আকাশ সিং। আর ১০০ রানে অপরাজিত আছে সিদ্ধেশ পাতিল।
এর আগে ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৬২৮ রান করেছিল ১৩ বছরের স্কুলছাত্র কলিন্স। তার দল আলআউট হয়েছিল ৮৩৬ রানে। কলিন্সের ৬২৮ রান এতদিন যেকোনো পর্যায়ের ক্রিকেটেই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এবার তার ১১৬ বছরের অক্ষত রেকর্ডরা ভেঙে সেখানে নিজের নাম লেখাল ধানাওয়াড়ে। সেই সঙ্গে এক ইনিংসে ৫০০ বা এর বেশি রান করা ভারতের চতুর্থ ব্যাটসম্যানও ধানাওয়াড়ে। তার এই ইনিংসটি ১৯৮৮ সালে হ্যারিস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইকার্সের হয়ে খেলা বিনদ কাম্বলি (৩৪৯) ও শচীন টেন্ডুলকারের (৩২৬) ৬৬৪ রানের জুটির কথাই যেন স্মরণ করিয়ে দিল।
যেকোনো পর্যায়ের ক্রিকেটে সেরা পাঁচ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
রান ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
৬৫২* প্রনব ধানাওয়াড়ে কেসি গান্ধী-আরিয়া গুরুকুল মুম্বাই ২০১৬
৬২৮* আর্থার কলিন্স ক্লার্ক’স হাউজ-নর্থ টাউন ক্লিফটন ১৮৯৯
৫৬৬ চার্লস এডি ব্রেক ও’ ডে-ওয়েলিংটন হোবার্ট ১৯০১-০২
৫৪৬ পৃথ্বি শ সেন্ট ফ্রান্সিস-রিজভি স্প্রিংফিল্ড মুম্বাই ২০১৩-১৪
৫১৫ ডিআর হাভেওয়ালা রেলওয়ে-সেন্ট জেভিয়ার্স বোম্বে ১৯৩৩-৩৪
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন, ক্রিকইনফো।
রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/পরাগ
No comments:
Post a Comment