ওয়ার্ল্ড সকারেও মেসির রেকর্ড
শামীম : রাইজিংবিডি ডট কম
Published:03 Jan 2016 09:26:30 AM Sunday || Updated:03 Jan 2016 09:50:14 AM Sunday
চলতি মাসের ১১ তারিখেই ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। ওই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তিন তালিকায় রয়েছেন মেসি। দেশের জার্সিতে সাফল্যের পাশাপাশি বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতাতে ভূমিকা রাখায় এবার তাকেই এই পুরস্কারের একমাত্র দাবিদার ভাবছেন অনেকেই।
তবে এর আগে নতুন বছরের শুরুতেই এই পুরস্কারটিও নিজের শোকেসে তুলেছেন লিওনেল মেসি। গত দুইবছর রোনালদো টানা এই পুরস্কার জিতেছেন। তবে এর আগে ২০০৯, ২০১১ ও ২০১২ সালে ‘ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন মেসি।
বার্সেলোনাকে ২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতানো মেসি আর্জেন্টাইন দলপতি হিসেবে গত বিশ্বকাপে দেশকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। কোপা আমেরিকার ৪৪তম আসরেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ১৯৮২ সাল থেকে ওয়ার্ল্ড সকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হওয়া সেরা ফুটবলারকে ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্যা ইয়ার প্রদান করা হয়।
রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/শামীম/টিপু
No comments:
Post a Comment