Saturday, 2 January 2016

Facebook and Twitter 5 in 1

ফেসবুক-টুইটারে বছরের সেরা পাঁচ

সাইফ বরকতুল্লাহ : রাইজিংবিডি ডট কম
Published:02 Jan 2016   07:15:27 PM   Saturday   ||   Updated:02 Jan 2016   07:23:48 PM   Saturday
গণভোটে সমকামীদের দাবির জয় হয়

গণভোটে সমকামীদের দাবির জয় হয়

সাইফ বরকতুল্লাহ : শুরু হয়েছে নতুন বছর। ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ঘটেছে। সন্ত্রাসী হামলার পর মানুষের প্রতিবাদ, একাত্মতার পাশাপাশি শরণার্থীদের নিয়ে আলোচনা ছিল সারা বছর। সেই ঘটনাগুলোর হ্যাশট্যাগ তুলেছে বিশ্বব্যাপী আলোড়ন। সেই আলোচিত হ্যাশট্যাগগুলো থেকে বাছাই করা হ্যাশট্যাগগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডয়েচে ভেলে। সেখান থেকে সেরা পাঁচটি হ্যাশট্যাগ রাইজিংবিডি’র পাঠকদের জন্য দেওয়া হলো।

হোম টু ভোট : গত বছর মে মাসে আয়ারল্যান্ডে সমকামীদের বিয়ে নিয়ে গণভোটের আয়োজন করা হয়৷  সে সময় এই হ্যাশট্যাগ ব্যবহার করে অন্যত্র থাকা আইরিশরা ভোট দিতে ঘরে ফেরার কথা জানান৷ গণভোটে সমকামীদের বিয়ে বৈধ করার পক্ষে ৬০ শতাংশের বেশি ভোট পড়ে৷

ব্ল্যাক লাইভস ম্যাটার : গত এপ্রিলে দুই নিরস্ত্র কৃষ্ণাজ্ঞ ব্যক্তি ওয়াল্টার স্কট এবং ফ্রেডি গ্রে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হন৷ তাদের মৃত্যু গোটা দেশে প্রতিবাদের সূচনা করে, সৃষ্টি হয় ব্ল্যাক লাইভস ম্যাটার হ্যাশট্যাগ৷ পরবর্তীতে আরো অনেক হত্যাকাণ্ডের সঙ্গে হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে৷ সাক্যুলে ২০১৫ সালে এটি টুইটারে ব্যবহার হয়েছে ৯০ লাখেরও বেশি বার৷


সেলফি উইথ ডটার : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত জুনে মেয়ের সঙ্গে বাবার সেলফি ইন্টারনেটে পোস্ট করতে ভারতবাসীকে অনুরোধ করেন৷ এরপর অগুনতি গর্বিত পিতা সেলফি উইথ ডটার হ্যাশট্যাগ ব্যবহার করে মেয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন৷ হ্যাশট্যাগটি শুধু ভারত নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷


প্রে ফর প্যারিস : প্যারিসের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে হামলার প্রায় এক ছর প্যারিসে আবারো সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৩০ ব্যক্তি, আহত হন ৩৫০ জনের বেশি৷ এই ঘটনা বিশ্বকে স্তব্ধ করে দেয়৷ প্রে ফর প্যারিস হ্যাশট্যাগ ব্যবহার করে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন গোটা বিশ্বের মানুষ৷


আইস্ট্যান্ড উইথ আহমেদ : যখন ১৪ বছর বয়সি একটি ছেলেকে তার ব্যাগে থাকা ঘড়িতে বোমা ভেবে ক্লাসরুম থেকে বের করে দেয়া হয় এবং গ্রেপ্তার করা হয়, তখন বিষয়টি অনলাইনে পৌঁছাতে বেশি দেরি লাগেনি৷ টুইটারে প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের নামি-দামি অনেক ব্যক্তিত্ব আহমেদ মাহমুদের পাশে দাঁড়ান, সূচনা হয় আইস্ট্যান্ড উইথ আহমেদ হ্যাশট্যাগের৷




রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/সাইফ

No comments:

Post a Comment