শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাফিউল ইসলাম সাকিব : রাইজিংবিডি ডট কম
Published:16 Dec 2015 07:04:29 AM Wednesday || Updated:16 Dec 2015 11:26:01 AM Wednesday
ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় সম্মান জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ বেদিতে আরো একবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।
ভোর ৬টা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।
রাইজিংবিডি/সাভার/১৬ ডিসেম্বর ২০১৫/সাফিউল ইসলাম সাকিব/রহমান/এএন
কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ
সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:16 Dec 2015 11:25:39 AM Wednesday || Updated:16 Dec 2015 12:06:42 PM Wednesday
জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি : টেলিভিশন থেকে নেওয়া)
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এ বছর প্রথমবারের মত কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নারী কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম জানায়।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যা ব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সুসজ্জিতভাবে এই কুচকাওয়াজে অংশ নেন। বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্যারেড ময়দান থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/সাইফ/এএন
No comments:
Post a Comment