Monday, 21 December 2015

1971

Radio 

একাত্তরের শব্দসৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন

ইভা : রাইজিংবিডি ডট কম
Published:22 Dec 2015   08:55:31 AM   Tuesday   ||   Updated:22 Dec 2015   10:37:29 AM   Tuesday
রাশেদুল হোসেন

রাশেদুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন ‍বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাশেদুল হোসেনের পারিবারিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন আগে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে সম্মাননা পান রাশেদুল হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৫/ইভা/এএন

No comments:

Post a Comment