Sunday, 20 December 2015

China - pray for them

চীনে ভবন ধসে নিখোঁজ ৯১

রুহুল : রাইজিংবিডি ডট কম
Published:21 Dec 2015   12:44:20 PM   Monday   ||   Updated:21 Dec 2015   01:00:16 PM   Monday
চীনে ভবন ধসে নিখোঁজ ৯১
আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভয়াবহ ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি শিল্পপার্কে ভূমি ধসের কারণে এই ভবনধসের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৩টি ভবন ধসে যায়।

চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং হংকং সীমান্তবর্তী শেনজেনে রোববারের এই ভূমিধসের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। চার মাস আগে একই অঞ্চলের টিয়ানজিন পোর্ট এলাকায় ভয়াবহ এক রাসায়নিক বিস্ফোরণে ১৬০ জনের বেশি লোক নিহত হয়েছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রোববার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকা থেকে ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া শেনজেন ফায়ার সার্ভিসের সদস্য আও জুহোকিয়ান জানান, কাদা ও টানা বৃষ্টিপাতসহ বিভিন্ন কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ভবনধসের এই ভয়াবহ দৃশ্য সম্প্রচার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বাদামি রঙের কাদা শিল্পপার্ক এলাকায় ছড়িয়ে পড়েছে। কাদায় ৬০ হাজার স্কয়ার মিটারের বেশি এলাকা ঢেকে গেছে, যার গভীরতা প্রায় ছয় ফুট।



রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৫/রুহুল/সাইফুল/এএন

No comments:

Post a Comment