Visit Bangladesh Tourism Year 2016
কক্সবাজারে সময় গণনা শুরু:
বিডি
ইউএসএ
নিউজ
: 0
0 0
0

প্রধানমন্ত্রী শেখ
হাসিনা
ঘোষিত
পর্যটন
বর্ষ
২০১৬
সময়
গণনা
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র
সৈকত
থেকে
শুরু
হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে এ গণনা। যখন থেকে ১২ দিন সাড়ে ৩ ঘণ্টা পর শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন বর্ষ-২০১৬। মোট কথা হলো ৩১ ডিসেম্বর রাত ১২টার পর পর শুরু হবে পর্যটন বর্ষ। আর ওই দিন সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তিন দিনের মেগা বিচ কার্নিভাল শুরু হলেও মূল অনুষ্ঠানের উদ্বোধন হবে এ পর্যটন বর্ষের সঙ্গে সঙ্গে।

শনিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ২৪টি আতশবাজির আলোয় শুরু করা হয় এ ক্ষণ গণনার কার্যক্রম। একই সময় কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক ও কলাতলী মোড়েও দুটি ঘড়ি স্থাপন করে শুরু হয়েছে এই গণনা। এ ছাড়াও একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও হয়েছে ক্ষণ গণনা অনুষ্ঠান।
কক্সবাজারে অনুষ্ঠিত ক্ষণ গণনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান বলেছেন, ‘কক্সবাজারের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ নতুন পরিচয়ে পরিচিত হবে।’ এ অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিরা বিচ কার্নিভাল আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২০ ডিসেম্বর ২০১৫
- See more at:
http://bangladeshusanews24.com/tourism/2015/12/20/19959#sthash.ceHEWNtg.dpuf
No comments:
Post a Comment