Saturday, 19 December 2015

USA visa increasing

বিদেশী কর্মীদের জন্য ভিসার সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
বিডি ইউএসএ নিউজ : 0  0  0  0

বিদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্যে অনভিজ্ঞ বিদেশী কর্মীদের জন্য এইচ-২বি ভিসার কোটা প্রায় ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির আইন প্রণেতারা।
যুক্তরাষ্ট্রের বছর শেষের ব্যয়চুক্তি বিদেশী কর্মী নেয়ার সংখ্যা বাড়ানোর ব্যাপারে এমনই একটি বিধান যোগ করা হয়েছে।

মার্কিন সিনেটর জেফ সেশন্স জানান, বিভিন্ন দেশ থেকে স্বল্প-মজুরিতে অনভিজ্ঞ কর্মী নেয়ার জন্য হাজার পৃষ্ঠার ওই তহবিল চুক্তিতে রাষ্ট্রীয় অভিবাসন আইনে একটি বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে।

সেশন্স বলেন, এই চুক্তি অনুসারে এইচ-২বি ভিসার সংখ্যা ৬৬ হাজার থেকে বেড়ে আড়াই লাখ করা হবে।
এইচ-২বি ভিসা একটি বিশেষ ধরণের ওয়ার্কিং ভিসা, যা স্থায়ী অভিবাসী হওয়ার সুযোগ না দিয়ে অন্যান্য দেশ থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কৃষি ছাড়া অন্যান্য পরিসরে কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন দেয়। এর মাধ্যমে অদক্ষ বা স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মীদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভিসা দেয়া হয়।

হোটেল থেকে শুরু করে থিম পার্ক, স্কি রিসোর্ট, গল্ফ কোর্স, নির্মাণ প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বারে কাজ করার সুযোগ পাওয়া যায় এইচ-২বি ভিসার মাধ্যমে।

বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/১৯ ডিসেম্বর ২০১৫ - See more at: http://bangladeshusanews24.com/usa/2015/12/19/19939#sthash.FSe6pAyN.dpuf

No comments:

Post a Comment