Intel and new Technology 2016
২০১৬ সালে ইন্টেলের যত নতুন প্রযুক্তি
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:21 Dec 2015 06:03:52 PM Monday
বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বলেন, এ বছরটি ইন্টেল এবং তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির জন্য সামগ্রিকভাবে একটি যুগান্তকারী বছর ছিল যেখানে উল্লেখযোগ্য পরিবর্তনে এশিয়া প্যাসিফিক ও জাপান অঞ্চল ছিল অন্যতম নিয়ামক। মোবাইল ডিভাইসেস এবং ইন্টারনেট অব থিংস থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের এ গতি ২০১৬ সালেও অব্যাহত থাকবে।
ইন্টেল ইন্টিগ্রেশনের সময়টাকে উপস্থাপন করছে যেখানে প্রযুক্তি এবং কম্পিউটেশনাল পাওয়ার আমাদের দৈনন্দিন জীবনে পরিশিষ্ট না হয়ে বরং একটি অবিচ্ছেদ্য ও সর্বাঙ্গীণ অংশ হয়ে যাবে।
আগামী বছর মানুষের জীবনযাত্রাকে সামনে থেকে প্রভাবিত করবে সংযোগ ব্যবস্থা। নতুন কিছু উদ্ভাবন নিয়ে ইন্টেল অপেক্ষা করছে একটি অসাধারণ বছরের যেটি হবে এশিয়া তথা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।
অপেক্ষাকৃত ছোট ডিভাইসের চাহিদা বাড়ার পাশাপাশি প্রযুক্তি পণ্যের সঙ্গে মানুষের আচরণ পরিবর্তন হওয়ায় প্রতিনিয়ত এক একটি বস্তু (অবজেক্ট) পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি নির্ভর যন্ত্রে এবং ব্যাপকভাবে প্রসার ঘটছে ক্লাউডভিত্তিক সেবা।
এরই ধারাবাহিকতায় ইন্টারনেট অব থিংস এর মাধ্যমে প্রযুক্তি পণ্যের পরিবর্তিত রূপ এবং যন্ত্র মানবের উন্নয়ন প্রভাব রাখবে মানব জীবন সর্বাপরি সমাজে। ২০১৬ সালে ইন্টেল গুরুত্ব দিচ্ছে কমিউনিকেশন প্রযুক্তিতে যেটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় ও জাপানের মত দেশের মধ্যবিত্ত শ্রেণীর প্রযুক্তি ব্যবধান কমিয়ে দেবে।
এবার জেনে নিন ২০১৬ সালে ইন্টেল কোন কোন প্রযুক্তি নিয়ে আসছে।
* আগামী বছর ইন্টেল ১৪-১৫ ইঞ্চির স্ক্রিনের নোটবুক এবং ১০-১১ ইঞ্চি পর্দার ট্যাবলেট কম্পিউটারে নজর রাখবে। মধ্যবিত্ত শ্রেনীর মধ্যে প্রযুক্তি ব্যবহার বাড়ানোর জন্য অপেক্ষাকৃত ছোট আকারের পণ্যে নজর দেবে ইন্টেল ও এর অংশীদার সংগঠনগুলো। ছোট আকৃতির বহনযোগ্য পিসি ইন্টেল নেক্সট ইউনিট অব কম্পিউটিং এবং কম্পিউটার স্টিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে প্রভাব রাখবে।
* ২০১৬ সালে কিছু প্রযুক্তি পণ্য মানবিক চাহিদাকে যান্ত্রিক পর্যালোচনার মাধ্যমে উপস্থাপন করবে। ইন্টেলের রিয়েল সেন্স প্রযুক্তি সমৃদ্ধ হয়ে আসবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, প্রসেসর, স্মার্টওয়াচ ও স্মার্টফোন।
* ইন্টারনেট অব থিঙ্কস বাস্তবে রূপ নেবে ২০১৬ সালে। মানুষের মাঝে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বাড়বে ইন্টারনেট অব থিংস নির্ভর সেবার।
* আগামী বছর ইন্টেল রাষ্ট্রীয় নীতি নির্ধারক পর্যায়ে অংশীদারিত্ব ক্ষেত্রে বিশেষ নজর দেবে। উদাহরণস্বরুপ- সিঙ্গাপুর স্মার্ট শহর প্রকল্প প্রাথমিক পর্যায়ে আছে, মালয়শিয়া আইওটি বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত, ভারত ১০০ স্মার্ট শহর প্রকল্পে ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে, যার মধ্যে ২০টি শহর জানুয়ারিতে স্মার্ট শহর হিসেবে আত্মপ্রকাশ করবে।
* যেহেতু ২০১৬ নাগাদ ইন্টেল এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং জাপানে নিয়মিতভাবে মধ্যবিত্ত শ্রেনীর জীবনে বহুমাত্রিক প্রভাব বিস্তার করবে, প্রভাবিত করবে উদ্যোগ নেয়ায় সংস্কৃতি, সম্প্রসারিত প্রযুক্তি নিয়ন্ত্রিত পরিবেশে সহায়কের ভুমিকায় থাকার পাশাপাশি তরুণ প্রজন্মকে সহযগিতা করবে যারা কিনা বিশ্বকে নেতৃত্ব দেবে। ব্যক্তিগত এবং সামাজিক উদ্ভাবনের সংযোগে কম্পিউটিংয়ের ভবিষ্যত অবশ্যই উজ্জ্বল হবে।
রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment