ওয়ালটনের এ বছরের সেরা ১০ স্মার্টফোন
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:22 Dec 2015 12:03:46 AM Tuesday || Updated:22 Dec 2015 10:13:32 AM Tuesday
বিগত বছরগুলোর ন্যয় এ বছরও স্মার্টফোন প্রেমীদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নানা মডেলের ও নানা ফিচারের ভরপুর সব নতুন স্মার্টফোন।
এ বছরে ওয়ালটনের প্রথম স্মার্টফোন ‘প্রিমো জিএম মিনি’, জানুয়ারির ২ তারিখে এটি বাজারে অবমুক্ত করা হয়। এরপর গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এ বছরে ৩০টির বেশি মডেলের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে ওয়ালটন।
এর মধ্যে থেকে সেরা ১০ স্মার্টফোন নিয়ে এ প্রতিবেদন।
Primo GF4
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৪.৫ ইঞ্চি স্ক্রিনের এফডব্লিউভিজিএ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০। মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র্যাম, ইন্টারনাল মেমোরি ৮ জিবি, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ জিবি পর্যন্ত।
স্মার্টফোনটিতে অটোফোকাস সুবিধাসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি, হল সেন্সর (স্মার্ট কভার সেন্সর)।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, জিপিএস সুবিধা, ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক, অ্যান্টি-থেফট সুবিধা, ১৮০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি সুবিধা। দাম ৬ হাজার ১৯০ টাকা।
Primo HM Mini
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত ওয়ালটন প্রিমো এইচএম মিনি স্মার্টফোনটি ৪০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি সমৃদ্ধ। ফলে এই স্মার্টফোনটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
৪.৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ স্ক্রিনের আইপিএস প্রযুক্তির ডিসপ্লের এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা। ডুয়াল সিম (মাইক্রো) সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ ও অটো ফোকাস সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ৮.০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২.০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, চুরি প্রতিরোধে মোবাইল অ্যান্টি থেফট ফিচারসহ প্রভৃতি ফিচার। দাম ৭ হাজার ৮৯০ টাকা।
Primo H4
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি এইচডি (১২৮০ বাই ৭২০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। হাতের পাঁচ আঙুল পরিচালনার মাল্টি টাচ সুবিধার এই স্মার্টফোনটির ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস।
প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
প্রিমো এস-ফোর স্মার্টফোনটির রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা সিমস সেন্সর সমৃদ্ধ এবং উভয় ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধা। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ও ফ্রন্টে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা রয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট এবং প্রক্সিমিটি সেন্সর।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই স্মার্টফোনটিতে এ ছাড়াও রয়েছে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক, জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, স্মার্ট গেশ্চার, ২০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি সুবিধা। দাম ৮ হাজার ৭৯০ টাকা।
Primo HM2
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি স্ক্রিনের এইচডি ডিসপ্লে। স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষায় ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস।
প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
অটো ফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং বিসিআই প্রযুক্তির ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে প্রিমো এইচএম২ ফোনটিতে। ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা রয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়াই-ফাই হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), গ্রাভেটি, লাইট, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), প্রক্সিমিটি সেন্সর।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। স্মার্টফোনটিতে আরও রয়েছে নোটিফিকেশন লাইট, জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য ৩০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি, এসএমএসের মাধ্যমে মোবাইল নিরাপত্তা সুবিধা সহ প্রভৃতি ফিচার। স্মার্টফোনটি মাত্র ৭.৯মিমি পুরুত্বের পাতলা ডিজাইনের। দাম ৯ হাজার ৪৪০ টাকা।
Primo RM2
স্মার্টফোন ব্যবহারকারীদেরকে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সুবিধা প্রদানে প্রিমো আরএম২ স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ সক্ষমতার শক্তিশালী লিথিয়াম পলিমার ব্যাটারি। পাশাপাশি এই স্মার্টফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। রয়েছে পিওর ব্ল্যাক আইপিএস ও ওজিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি স্ক্রিনের এইচডি ডিসপ্লে। স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষায় ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস।
ডুয়াল সিম সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০।
এলইডি ফ্ল্যাশ লাইটসহ বিসিআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ফ্রন্টে বিসিআই প্রযুক্তির ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে প্রিমো আরএম২ ফোনটিতে। এছাড়া ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরায় রয়েছে অটো ফোকাস সুবিধা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়াই-ফাই হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি সেন্সর।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ডুয়াল মাইক্রোফোন, এসএমএসের মাধ্যমে ফোন সিকিউরিটি সহ প্রভৃতি সুবিধা। দাম ১০ হাজার ৯৯০ টাকা।
Primo NX2
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের আইপিএস ও ওজিএস প্রযুক্তির ডিসপ্লে। মাল্টি টাচ সুবিধার পাশাপাশি ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস।
ডুয়াল সিম সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ ও অটো ফোকাস সুবিধাসহ এক্সমোর আর সেন্সরের ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফ্রন্টে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), ইনফ্রারেড, ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা, জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সুবিধা নিশ্চিতের জন্য রয়েছে শক্তিশালী ৩০০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি।
স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি, ইউনিভার্সালি রিমোট, সফটওয়্যার লক, ফ্লটিং মাল্টি টাস্ক উইন্ডো, এনএক্সপি ইফেক্ট প্রযুক্তির সাউন্ড প্রভৃতি ফিচার। দাম ১০ হাজার ৯৯০ টাকা।
Primo RX4
মাত্র ৭.৩ মিমি পুরুত্বের পাতলা প্রিমো আরএক্সফোর স্মার্টফোনটি তৈরি হয়েছে আধুনিক ডায়মন্ড কাট সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল) ডিজাইনে।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে পিওর ব্ল্যাক আইপিএস ও ওজিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি এইচডি (১২৮০ বাই ৭২০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ডিসপ্লের নিরাপত্তায়। এ ছাড়া ব্যাক সাইডে ব্যবহৃত হয়েছে ড্রাগন ট্রেইল গ্লাস।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এর মধ্যে এর একটি মাইক্রো সিম কার্ড স্লটকে ন্যানো সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট হিসেবেও ব্যবহার করা যাবে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৪ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪৫০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। স্মার্টফোনটিতে মোশন সেন্সর সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), জাইরোস্কোপ, রোটেশন ভেক্টর, গ্রাভিটি, লিনিয়ার অ্যাকসেলেরেশন সেন্সর। এনভায়রনমেন্ট সেন্সর হিসেবে রয়েছে লাইট (ব্রাইটনেস) এবং পজিশন সেন্সর হিসেবে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, ওরিয়েন্টেশন এবং প্রক্সিমিটি সেন্সর।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ২৫০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি সুবিধা। দাম ১২ হাজার ৪৯০ টাকা।
Primo S4
মাত্র ৭.৫ মিমি পুরুত্বের পাতলা প্রিমো এসফোর স্মার্টফোনটি তৈরি হয়েছে আধুনিক সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল) পদ্ধতিতে। এর চারপাশের ফ্রেম অ্যালুমিনিয়ামের।
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত (অ্যান্ড্রয়েড ললিপপে আপগ্রেড করা যাবে) এই স্মার্টফোনটিতে রয়েছে পিওর ব্ল্যাক আইপিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি এইচডি (১২৮০ বাই ৭২০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। হাতের পাঁচ আঙুল পরিচালনার মাল্টি টাচ সুবিধার এই স্মার্টফোনটির ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস। এ ছাড়া ব্যাক সাইডে ব্যবহৃত হয়েছে ড্রাগন ট্রেইল গ্লাস।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এর মধ্যে এর একটি মাইক্রো সিম কার্ড স্লটকে ন্যানো সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট হিসেবেও ব্যবহার করা যাবে।
প্রসেসর হিসেবে রয়েছে ১.৭ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪৫০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে বিসিআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং বিসিআই প্রযুক্তির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া স্মার্টফোনটির রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরায় রয়েছে অটোফোকাস ও ফ্ল্যাশ সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, ম্যাগনেটিক ফিল্ড, ওরিয়েন্টেশন এবং প্রক্সিমিটি সেন্সর।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ২২০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি সুবিধা। রয়েছে অ্যাডাপটিভ ব্রাইটনেস, সফটওয়্যার লক, ফ্লট মাল্টিটাস্ক উইন্ডো সহ বিভিন্ন স্পেশাল ফিচার। দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
Primo V2
প্রিমো ভি২ স্মার্টফোনটি জিএসএম নেটওয়ার্কের পাশাপাশি সিডিএমএ নেটওয়ার্ক সাপোর্টেড। ফলে দেশের যে কোনো মোবাইল অপারেটরের সংযোগ এই স্মার্টফোনটিতে ব্যবহার করে যাবে।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ এর ভিত্তি করে এলইডব্লিউএ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ান্টাম শার্প পিওর ব্ল্যাক আইপিএস এবং ওজিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ডিসপ্লের নিরাপত্তায়। মাল্টি টাচ সুবিধায় হাতের পাঁচ আঙুল পরিচালনা করা যাবে।
ডুয়াল মাইক্রো সিম স্লটের প্রিমো ভি২ স্মার্টফোনটি থ্রিজি ও টুজি প্রযুক্তির পাশাপাশি সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তি সাপোর্টেড।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেটের ১.৫ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডরেনো ৪০৫, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া এর ফ্রন্ট ক্যামেরাটি বিসিআই প্রযুক্তির ৮ মেগাপিক্সেলের, যাতে রয়েছে ৮৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ সুবিধা। স্মার্টফোনটির রিয়ার ও ফ্রন্ট- উভয় ক্যামেরার অ্যাপাচার সাইজ এফ২.২। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ এবং ৫ গিগাহার্জ), ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি পোর্ট যা ওটিজি সমর্থন করে, ওয়াই-ফাই হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা।
স্মার্টফোনটিতে মোশন সেন্সর সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), জাইরোস্কোপ। এনভায়রনমেন্ট সেন্সর হিসেবে রয়েছে লাইট (ব্রাইটনেস)। পজিশন সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), ওরিয়েন্টেশন।
অন্যান্য ফিচারের মধ্যে স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, এফএম রেডিও, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য ৩০০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি সুবিধা। দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
Primo VX
স্টাইলিশ ডিজাইনের এই স্মার্টফোনটি মাত্র ৭.৩ মিমি পুরুত্বের পাতলা এবং ওজন মাত্র ১২০ গ্রাম হওয়ায় বেশ হালকা।
অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ান্টাম শার্প পিওর ব্ল্যাক আইপিএস এবং ওজিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ডিসপ্লের নিরাপত্তায়। মাল্টি টাচ সুবিধায় হাতের পাঁচ আঙুল পরিচালনা করা যাবে।
থ্রিজি ও টুজি প্রযুক্তির পাশাপাশি প্রিমো ভিএক্স স্মার্টফোনটি সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তি সাপোর্টেড। ডুয়াল সিম স্লট সুবিধার এই হ্যান্ডসেটটির একটি সিম স্লটে মাইক্রো সিম এবং আরেকটি সিম স্লটে ন্যানো সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট হিসেবেও ব্যবহার করা যাবে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেটের ১.৫ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডরেনো ৪০৫, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং বিসিআই প্রযুক্তির ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার অ্যাপাচার সাইজ এফ২.০ এবং ফ্রন্ট ক্যামেরার অ্যাপাচার সাইজ এফ২.৪। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা।
স্মার্টফোনটিতে মোশন সেন্সর সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), রোটেশন ভেক্টর। এনভায়রনমেন্ট সেন্সর হিসেবে রয়েছে লাইট (ব্রাইটনেস), প্রেসার। পজিশন সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), ওরিয়েন্টেশন। এছাড়া স্টেপ সেন্সর হিসেবে রয়েছে প্যাডোমিটার।
প্যাডোমিটার সেন্সর থাকায় এই স্মার্টফোনটিতে এ সংক্রান্ত অ্যাপ ব্যবহার করে সহজেই জগিংয়ের সময়ের প্রতি স্টেপের দূরত্ব, হাটা বা দৌড়ানোর গতি ও সময় প্রভৃতি কিছু মাপা যাবে।
অন্যান্য ফিচারের মধ্যে স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, এফএম রেডিও, ২৩০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি সুবিধা। দাম ১৭ হাজার ৯৯০ টাকা।
রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
No comments:
Post a Comment