Tuesday, 15 December 2015

Facebook update information

Facebook - Important information :

ফেসবুক টিপস ও ট্রিকস (প্রথম পর্ব)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:16 Dec 2015   12:27:21 AM   Wednesday   ||   Updated:16 Dec 2015   12:21:30 PM   Wednesday
ফেসবুক টিপস ও ট্রিকস (প্রথম পর্ব)
মনিরুল হক ফিরোজ : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে, ফেসবুক। প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটি।

মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ফেসবুক। বলা যায় বর্তমান সময়ে আমাদের জীবনের অনেকটা জুড়েই রয়েছে ফেসবুকের প্রভাব। হাসি-কান্না, সুখের স্মৃতি অনেক কিছুই ফেসবুক কেন্দ্রিক হয়ে উঠেছে।

ব্যবহারকারীদের সুবিধার্তে জনপ্রিয় এই সাইটটিতে রয়েছে নানা ধরনের ফিচার। এর মধ্যে সব ফিচার হয়তো আমরা সবাই জানি না আবার জানলেও হয়তো ব্যবহার করি না।

জেনে নিন ফেসবুকের কিছু টিপস ও ট্রিকস, যেগুলো ব্যবহারে ফেসবুকের মজা আরো বেড়ে যাবে।


* হোম পেজে আকর্ষণীয় কিছু দেখলেন, কিন্ত সেটা পড়ার মতো সময় না থাকলে পরবর্তীতে পড়ার জন্য সংরক্ষণ করার সুবিধা রয়েছে। হোমপেজে থাকা কোনো লিংক, ফটো, ভিডিও, স্ট্যাটাস, পেজ পরবর্তীতে পড়ার জন্য Saved করে রেখে দিতে পারেন।



পরবর্তীতে সেগুলো পড়ার জন্য Favorites মেন্যুতে থাকা Saved অপশনটিতে ক্লিক করলে পেয়ে যাবেন।


* ফেসবুকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে সেটা জেনে নিতে পারেন Scearch বার-এ ক্লিক করেই।



Scearch বার-এ ক্লিক করার পর আপনার Recent Scearches এর নীচে থাকা Trending list গুলোই সবচেয়ে আলোচিত বিষয়।


* যারা মোবাইলে ইন্টারনেট প্যাকেজ কিনে ফেসবুক ব্যবহার করে থাকেন, তারা চাইলে ইন্টারনেট সাশ্রয়ে ফেসবুকের অটো ভিডিও প্লে অপশনটি বন্ধ রাখতে পারেন।



এজন্য ‘অ্যাপ সেটিংস’ এ গিয়ে ‘অটো প্লো’ বন্ধ করে দিন।


* ফেসবুকে আজকের তারিখে আপনি বিগত বছরগুলোতে কী পোস্ট করেছিলেন বা বন্ধুরা আপনার প্রোফাইলে কী পোস্ট করেছিল, সেটা আপনি প্রতিদিন সহজেই দেখে নিতে পারেন কিংবা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন “On This Day” ফিচারটির মাধ্যমে।

এর জন্য কম্পিউটার থেকে www.facebook.com/onthisday লিংকটিতে ক্লিক করুন। আর মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা On This Day অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন।


* পছন্দের প্রোফাইল কিংবা পেজের আপডেটগুলো যদি আপনি মিস না করতে চান অর্থাৎ হোমপেজে সবার আগে পছন্দের প্রোফাইল কিংবা পেজের আপডেট পেতে চান, তাহলে ব্যবহার করতে পারেন See First অপশনটি।



এজন্য ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরা ফেসবুকে সেটিংস এর ওপরে থাকা এবং মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা হেল্প অ্যান্ড সেটিংস থেকে News Feed Preferences অপশনটিতে ক্লিক করে Prioritize who to see first ফিচারটি ব্যবহার করুন।


* ফেসবুকে যারা আপনার বন্ধু কিংবা বন্ধু নয় অর্থাৎ সকলেই আপনার প্রোফাইল দেওয়া কোন কোন তথ্যগুলো দেখতে পাচ্ছে কিংবা আপনি যদি জানতে চান আপনার কোনো একটি নির্দিষ্ট বন্ধু আপনার প্রোফাইলে দেওয়া কোন কোন তথ্যগুলো দেখতে পাচ্ছে, সেটা জানতে আপনার প্রোফাইলের ভিউ অ্যাকটিভি লগ এর পাশে থাকা ‘ট্রিপল ডট (...)’ চিহৃতে ক্লিক করে View As...অপশনটিতে ক্লিক করুন।



নির্দিষ্ট করে জানতে পরবর্তীতে View as Specific Person অপশনটি ব্যবহার করুন। এ সুবিধাটি কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহারে পাওয়া যাবে।


* আপনি যদি চান আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে তাহলে খুব সহজেই সেটা করতে পারেন। কম্পিউটার ব্যবহারকারীরা ফেসবুক ফ্রেন্ডলিস্টের পাশা থাকা পেন চিহ্নটিতে ক্লিক করে Edit Privacy অপশনটিতে ক্লিক করুন।



এরপর এই পেজ থেকে ফেসবুক ফ্রেন্ড তালিকা কার কার কাছ থেকে লুকিয়ে রাখতে চান সেটা নির্ধারণের পাশাপাশি ফেসবুকে কাদেরকে আপনি ফলো করছেন কিংবা আপনাকে কারা ফলো করছে, সেই তালিকাও উন্মুক্ত বা লুকিয়ে রাখতে পারবেন।


* আপনি কী কী ধরনের এবং কত সংখ্যক নোটিফিকেশন আপনার নোটিফিকেশন লিস্টে পেতে চান কিংবা মোবাইল মেসেজ ও ইমেইলে পেতে চান, সেসব নির্ধারন করতে পারেন খুব সহজেই। অ্যাকাউন্টস সেটিংসে গিয়ে নোটিফিকেশন সেকশনের নানা ধরনের নোটিফিকেশন চালু কিংবা বন্ধ করে।


* আপনি যদি পছন্দের বন্ধুদের কিংবা পেজের প্রতি সময়ের স্ট্যাটাসের আপডেট বিষয়টির নোটিফিকেশন চান, তাহলে বন্ধুর প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডস অপশনটি থেকে Get Notification সিলেক্ট করুন।



পছন্দের পেজের ক্ষেত্রে লাইকড্ অপশনটি থেকে নোটিফিকেশন সিলেক্ট করুন।


* ফেসবুকে আপনাকে কেউ মেসেজ দেওয়ার পর তার মেসেজটি আপনি কখন পড়েছেন, সেটা জানাতে না চাইলে ব্যবহার করুন ফেসবুকের আনসিন অ্যাপটি।

লিংক: https://apps.facebook.com/unseen-app

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

ফেসবুকের আরো কিছু প্রয়োজনীয় টিপস ও ট্রিকস নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হবে। চোখ রাখুন রাইজিংবিডিতে।

 
রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment