Sunday, 20 December 2015

Miss unverse - Philipines

নতুন মিস ইউনিভার্স পিয়া অ্যালোনজো

টিপু : রাইজিংবিডি ডট কম
Published:21 Dec 2015   11:30:54 AM   Monday   ||   Updated:21 Dec 2015   12:10:52 PM   Monday
মিস ইউনিভার্সের মুকুট মাথায় পিয়া অ্যালোনজো

মিস ইউনিভার্সের মুকুট মাথায় পিয়া অ্যালোনজো

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মিস ফিলিপিন্স পিয়া অ্যালোনজো। গত বছর মিস ইনউনিভার্সের খেতাব জিতেছিলেন কলম্বিয়ার পাউলিনা ভেগা। এবারের নতুন মিস ইউনিভার্স পিয়া অ্যালোনজোকে মুকুট পরালেন তিনি।

মিস ইউনিভার্সের এ বছর টপ ফাইভ প্রতিযোগী ছিলেন মিস ইউনিভার্স কলম্বিয়া আরিয়াদনা গুটিএরিজ, মিস ইউনিভার্স ইউএসএ অলিভিয়া জর্ডন, মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া মনিকা রাদুলোভিক, মিস ইউনিভার্স ফ্রান্স ফ্লোরা কোকিউরেল ও মিস ইউনিভার্স ফিলিপিন্স পিয়া অ্যালোনজো উৎজবাখ।



প্রতিযোগিতায় সেরা তিনজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কেন তুমি মিস ইউনিভার্স হবে?’ উত্তরে নতুন মিস ইউনিভার্স জানিয়েছিলেন, ‘মিস ইউনিভার্স হওয়া সম্মানের এবং দায়িত্বের। যদি আমি মিস ইউনিভার্স হই, আমি এইচআইভি সচেতনতার মতো ইস্যু নিয়ে আওয়াজ তুলব। আমাদের দেশে এই ইস্যু এখন অত্যন্ত প্রাসঙ্গিক। আমি বিশ্বকে দেখাতে চাই, আমি মন থেকে সুন্দর ও আত্মবিশ্বাসী।’



রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৫/টিপু/এএন

No comments:

Post a Comment