Wednesday, 9 December 2015

Mime Art - a silence of Art


A silence of art  and now be come a part of Culture Tourism 

হুদা মাইম ক্লাবের জন্মদিনে আনন্দ আড্ডা
বিডি ইউএসএ নিউজ :

বাংলাদেশ হুদা মাইম ক্লাব এর জন্মদিন ছিলো ১ মে। দিনটি উদযাপন উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় উপস্থিত হয়ে বাংলাদেশ হুদা মাইম ক্লাবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মাইম আর্ট ও ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশান এর বন্ধুরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাইম শিল্পী নিথর মাহবুব, নৃত্য শিল্পী ও শিক্ষিকা ফাতেমা কাশেম, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া ঢাকা চ্যাপটারের প্রধান স্বমন্বয়ক আরিফ ইকবাল সহ মাইম আর্ট ও মাইম এ্যাকশান এর সদস্যবৃন্দ।

উপস্থিত মাইম শিল্পীদের হুদা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

হুদা মাইম ক্লাব এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইম অর্থাৎ মূকাভিনয় এমন একটি শক্তিশালি শিল্প মাধ্যম যার মাধ্যমে খুব সহজে মানুষের মানোষিক বিকাশ ঘটানো সম্ভব। সেই শিল্পটি লালন করতে বাংলাদেশ হুদা মাইম ক্লাব কাজ করে যাচ্ছে। সফলতার সাথে তারা বছরের প্রায় প্রতি মাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে।

বিশেষ করে মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্ত্বাবধায়নে ক্লাবটি বছর ধরে বিভিন্ন কাজ করে আসছে। বাংলাদেশ মাইম ইন্সটিটিউট ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় নানামূখী কর্মকাণ্ড পরিচালনা করে তারা ইতিমধ্যে বেশ প্রশংসা লাভ করেছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী মশহুরুল হুদা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মূকাভিনয়কে এগিয়ে নিতে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে দেশে মূকাভিনয় শিল্পকে আরও প্রচার ও প্রসারের লক্ষ্যে বেশি বেশি চর্চা চালিয়ে যেতে হবে।

তিনি ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/১ মে ২০১৫

No comments:

Post a Comment