সাধারণ হয়েও অসাধারণ যিনি
টিপু : রাইজিংবিডি ডট কম
Published:17 Dec 2015 10:53:09 AM Thursday || Updated:17 Dec 2015 11:25:29 AM Thursday
আরজ আলী মাতুব্বর
ওই বক্তৃতায় তিনি তার মায়ের ধর্মানুরাগ সম্পর্কে বলেন, ‘আমার মা ছিলেন অতিশয় নামাজী-কালামী একজন ধার্মিকা রমণী। তার নামাজ-রোজা বাদ পড়া তো দূরের কথা, কাজা হতেও দেখিনি কোনোদিন আমার জীবনে। মাঘ মাসের দারুণ শীতের রাতেও তার তাহাজ্জত নামাজ কখনো বাদ পড়েনি এবং তারই ছোঁয়া লেগেছিল আমার গায়েও কিছুটা। কিন্তু আমার জীবনের গতিপথ বেঁকে যায় মায়ের মৃত্যুকে কেন্দ্র করে একটি দুঃখজনক ঘটনায়। সে ঘটনাটি আমাকে করেছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে দ্রোহী।’
আরজ আলী মাতুব্বরের জন্মদিন আজ। আরজ আলী মাতুব্বরের জন্ম বরিশালের নিভৃত লামচরি গ্রামে ১৯০০ সালের ১৭ ডিসেম্বর (১৩০৭ বঙ্গাব্দের ৩ পৌষ)। জন্মের চার বছরের মাথায় পিতা এন্তাজ আলী মাতুব্বর মারা যান। পাঁচ ভাইবোন নিয়ে আরজ আলীর মা লালমন্নেসা বিবি দিশেহারা হয়ে পড়লেন। মানুুষের বাড়ি কাজ করে কোনোমতে ছেলেমেয়েদের নিয়ে বাঁচার চেষ্টা করতে লাগলেন।
এই পরিস্থিতির মধ্যে সামান্য অক্ষরজ্ঞানকে সম্বল করেই লাইব্রেরির নিয়মিত পাঠক হয়ে গেলেন আরজ আলী। বরিশালের পাবলিক লাইব্রেরি, মিশনারিদের দ্বারা পরিচালিত বরিশাল শহরের অন্য একটি লাইব্রেরি এবং বরিশাল বিএম কলেজের লাইব্রেরি- এই সব। বিশেষ করে বিএম কলেজের সমৃদ্ধ লাইব্রেরি আরজ আলীকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। এই লাইব্রেরিই আরজ আলীকে দিয়েছিল অপার জ্ঞানের সন্ধান। বরিশালের ক্ষণজন্মা এই পুরুষ নিজ দর্শনগুণেই আজ দেশজুড়ে বোদ্ধামহলে আলোচিত এক নাম। সাধারণ হয়েও তিনি ছিলেন অসাধারণ।
আরজ আলী মাতুব্বর ছিলেন অপ্রাতিষ্ঠানিক শিক্ষিত ও মুক্তবুদ্ধি চর্চায় অগ্রসর এক অসাধারণ মানুষ। তাঁর চেতনা ছিল লোকায়ত অথচ বিজ্ঞানসম্মত। তিনি সরল ও সহজ ভাষায় প্রাণের আর্তি প্রকাশ করে গেছেন তাঁর রচনাসম্ভারে। তিনি তার প্রগতিশীল সাহিত্যকর্মের জন্য পাকিস্তান আমলে সরকার কর্তৃক নিষিদ্ধ হন।
আরজ আলী মাতুব্বর। স্বশিক্ষিত দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ লেখক এবং সত্যানুসন্ধিৎসু। এই হচ্ছে তার অর্জন। এই অর্জনগুলোর জন্য তিনি অত্যন্ত সাদামাটা জীবনের মানুষ হয়েও আজো আলোচনায়। সত্যানুসন্ধান করতে গিয়েই তিনি মানবতাবাদী হয়েছেন, চিন্তাবিদ লেখক হয়েছেন। যা তাকে দার্শনিকে পরিনত করেছে। সত্যানুসন্ধান করতে গিয়ে তিনি নাস্তিকতার দায়ও কাঁধে তুলে নিয়েছেন।
১৯৮৫ সালের ১৫ মার্চ মৃত্যুবরণ করেন আরজ আলী মাতুব্বর। তিনি মরণোত্তর চক্ষুদান এবং মেডিকেলের ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে ব্যবহারের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ-এর এনাটমি বিভাগে মরণোত্তর দেহদান করেন। এমন দানের ঘটনা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব! আসলেই তার কর্মকান্ডেই প্রমাণিত তিনি ছিলেন অসাধারণ।
আরজ আলী মাতুব্বরের জীবন যেমন ছিল সাদামাটা তেমনি লেখাও ছিল জৌলুসহীন। তাই আধুনিক পাঠক সমাজকে তাঁকে চিনে নিতে অনেক সময় নিতে হয়েছিল। তিনি ছিলেন মুক্তবুদ্ধির চর্চায় অগ্রসর এক অসাধারণ মানুষ। তিনি অত্যন্ত সরল ও সহজ ভাষায় প্রাণের আর্তিগুলোকে প্রকাশ করে গেছেন তার রচনাসম্ভারে।
আরজ আলী মাতুব্বর ছিয়াশি বছরের জীবনে জ্ঞান সাধনা করেছেন প্রায় সত্তর বছর। কৈশোরের একটি ঘটনা তাকে সত্যসন্ধ করে তোলে। তার মায়ের মৃত্যুর পর মায়ের ছবি তোলার দায়ে মৃতদেহ কেউ জানাজা পড়ে দাফন করতে রাজি হয়নি। শেষে বাড়ির কয়েকজন লোক মিলে তার মায়ের সৎকার করেন। আরজ আলী সামাজিক এই আঘাতের পর সত্য অনুসন্ধানে ব্যাপৃত হন। ধর্মের নামে কুসংস্কার সত্য, না বিজ্ঞানলব্ধ জ্ঞান সত্য? এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে আরজ আলী বিপুলভাবে ধর্ম, দর্শন ও বিজ্ঞানের গ্রন্থ অধ্যয়ন করেন। বাংলা ভাষায় লিখিত এবং প্রাপ্ত অধিকাংশ গ্রন্থাদি অধ্যয়ন তার জীবদ্দশায় প্রায় বাদ পড়েনি।
অভাবের সংসারে বেঁচে থাকার জন্য আরজ আলী এক সময় আমিনের কাজও (জমি জরিপকারী) করেন। লোকের জমি মেপে যে পয়সা পেতেন তা সংসারের খরচ মিটিয়ে বাকি টাকা দিয়ে নিয়মিত বই কিনতেন। এভাবেই তিল তিল করে বই কিনে ১৩৮৬ সালে প্রতিষ্ঠা করেন `আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি`।
আরজ আলীর রচিত পান্ডুুলিপির সংখ্যা মোট ১৫টি। এর মধ্যে তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিলো ৪টি। এই বইগুলো হলো-সত্যের সন্ধান, অনুমান, সৃষ্টি রহস্য ও স্মরণিকা।
আজীবন তিনি সত্যানুসন্ধানে ব্যপৃত থেকেছেন। সত্যের সন্ধানে বইয়ে প্রশ্ন করেছেন যে, আমরা জানি আল্লাহ সুবহানাতায়ালা হচ্ছেন দয়ালু, উনি দয়ার সাগর। তিনি প্রশ্ন করেন, একটি সাপ যখন তার খাদ্য হিসাবে একটি ব্যাঙ কে গিলে খাচ্ছে, তখন সাপের কাছে হয়ত আল্লাহ পাক দয়ালু, কিন্তু ব্যাঙ এর কাছে তো আল্লাহ পাক দয়ালু নন। তাইলে এই দয়ালু নাম টা কি আল্লাহর সত্ত্বার সাথে মানায়? এভাবেই তার মনে জাগা নানা জিজ্ঞাসাকে তিনি বইতে সম্পৃক্ত করেন।
সার্টিফিকেট বর্জিত স্বশিক্ষিত এবং শুধুমাত্র সত্যানুসন্ধানে ব্রতী একজন লোক-দার্শনিক আরজ আলী মাতুব্বর। সত্যানুসন্ধানে উনি কতটা সফল হয়েছেন, নাকি সত্যের পথে চলতে গিয়ে ভুল গাড়িতে চড়েছেন সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে। তবে তিনি সত্যানুসন্ধানের আপোষহীন মনোভাব এবং নিরলস প্রচেষ্টার সন্মাননা উনি পেয়ে যাবেন যুগ যুগ ধরে।
মুক্তচিন্তা এবং স্বাধীন মত প্রকাশের কারণে সেই চিরাচরিত নিয়মের ধারাবাহিকতার বলি আরজ আলী মাতুব্বরকেও হতে হয়েছে। স্বাধীন মত এবং চলমান লোকজ ধর্ম বিশ্বাসের বিরুদ্ধমত প্রকাশের কারণে নাস্তিক ও কম্যুনিস্ট আখ্যা দিয়ে ১৯৫১ সনে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। তবে শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপোষহীন ভাবে স্বাধীন মত প্রকাশের এক সাহসী সৈনিক বেশেই তাকে আমরা পাই।
রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৫/টিপু
Great father and Great Service :
ফেসবুকে ১ ঘণ্টায় ২,৪০,০০০ লাইক পেল যে ছবি
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:13 Dec 2015 02:01:00 PM Sunday || Updated:13 Dec 2015 02:37:55 PM Sunday
ধরুন, ফেসবুকে আপনার কোনো বন্ধু যদি তার শিশুর ডায়াপার পাল্টানোর ছবি আপলোড করে, তাহলে আপনি হয়তো এ জাতীয় ছবি দেখতে ততটা ইচ্ছুক হবে না।
অথচ এমনই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, কারণ ছবিটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার কন্যার।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ডিসেম্বরের শুরুতে বাবা হয়েছেন। তার সদ্যজাত কন্যার নাম ম্যাক্স। আর এই খুশি উদযাপন করতে ২ মাসের ছুটি নিয়েছেন মার্ক জাকারবার্গ। তার মতে, সন্তানের জন্য বাবা এবং মা দুইজনেরই সময় দেওয়া প্রয়োজন।
এরপর থেকে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে আদরমাখা নানা ছবি পোস্ট করছেন তিনি। ১১ ডিসেম্বর তিনি পোস্ট করেন তার কন্যা ম্যাক্সের ময়লা ডায়াপার তিনি বদলে দিচ্ছেন- এমন একটি ছবি।
আর পোস্টের পরপরই এই ছবিটি মুহূতেই ভাইরাল হয়ে ওঠে। মাত্র ১ ঘণ্টারও কম সময়ে ছবিটি লাইক পড়ে ২ লাখ ৪০ হাজার! বর্তমানে ছবিটিতে লাইকের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৫/ফিরোজ
বাবা হলেন জাকারবার্গ
এক সপ্তাহ আগেই জন্ম নিয়েছে মেয়ে। তবে তা এতদিন গোপনই রেখেছিলেন। হয়ত
ভেবেছিলেন, বিশ্ববাসীকে বিস্মিত করেই বাবা হওয়ার কথা জানাবেন ফেসবুকের
প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সেই ভাবনাই সত্যিই হলো। সুন্দর পৃথিবী
গড়তে ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে মেয়ে
সন্তানের বাবা হওয়ার কথা জানালেন জাকারবার্গ।
মঙ্গলবার মেয়ে ম্যাক্স চ্যান জাকারবার্গকে লেখা এক চিঠিতে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা।
সদ্য বাবা হওয়া জাকারবার্গ চান, তার মেয়ের পৃথিবীতে থাকবে সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার পদ্ধতি হবে নিজের পছন্দের, মানুষে-মানুষে যোগাযোগ বাড়বে, দূর হবে দারিদ্র্য, বিশ্বজুড়ে আসবে সমান অধিকার।
বাবা হওয়া নিয়ে অনেক কয়েক দিন ধরেই আবেগ-আপ্লুত জাকারবার্গ। স্ত্রী প্রিসিলা অন্তঃসত্ত্বার হওয়ার পর বেশ কয়েকবারই ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এমনকি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন তিনি।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/২ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/science-&-technology/2015/12/02/19622#sthash.9N2C8tWI.dpufমঙ্গলবার মেয়ে ম্যাক্স চ্যান জাকারবার্গকে লেখা এক চিঠিতে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা।

No comments:
Post a Comment