Monday, 4 January 2016

brain - Artificial

জাকারবার্গের নতুন চ্যালেঞ্জ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি’

রাসেল পাভেজ : রাইজিংবিডি ডট কম
Published:04 Jan 2016   05:41:25 PM   Monday   
মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০১৬ সালের জন্য তার নতুন চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, এ বছর ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ উদ্ভাবন করবেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন এক সহচর বা সাহায্যকারী তৈরি করবেন জাকারবার্গ, যা ঘরে বাইরে কাজে সাহায্য করবে তাকে। অর্থাৎ জাকারবার্গের একান্ত সহকর্মী হবে কৃত্রিম বুদ্ধির মানুষ।

প্রতিবছর স্বপ্রণোদিত হয়ে একটি নতুন চ্যালেঞ্জ পূরণের ঘোষণা দেন ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ। ২০১৬ সালের পরিকল্পনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সহকর্মী তৈরি করা। রোববার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাকারবার্গ।

বিদ্যামান প্রযুক্তির সাহায্যেই জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কাজ শুরু করেছেন। এরপর কৃত্রিম বুদ্ধির মানুষটিকে তিনি তার কণ্ঠ বোঝার শিক্ষা দেবেন। কণ্ঠের নির্দেশনা অনুযায়ী সেটি ঘরের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। জাকারবার্গ যেমন চাইবেন, সেটি তেমন গান শোনাবে বা বন্ধ করবে অথবা পাল্টে দেবে, আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে।

জাকারবার্গের পরিকল্পনায় রয়েছে, কলিং বেল বাজানোর পর দরজার বাইরে অপেক্ষমাণ বন্ধুদের মুখ দেখে পরিচয় শনাক্ত করে তাদের ঘরে ঢুকতে দেওয়ার কাজ করবে কৃত্রিম বুদ্ধির যন্ত্রটি। এ ছাড়া ডাটাবেজের কাজ করার সময়ও সেটি যেন সহযোগিতা করতে পারে- তেমন পরিকল্পনা রয়েছে জাকারবার্গের।

সাম্প্রতিক বছরে জাকারবার্গ যেসব চ্যালেঞ্জ নিয়েছেন, তার মধ্যে প্রতিমাসে দুটি বই পড়া এবং চীনের মান্দারিন ভাষা শেষা উল্লেখযোগ্য।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৬/রাসেল পাভেজ

No comments:

Post a Comment