Sunday, 3 January 2016

Bangladesh Bank

বাংলাদেশ ব্যাংকের ঋণ তহবিলে আরো ৩ ব্যাংক

মামুন : রাইজিংবিডি ডট কম
Published:03 Jan 2016   02:20:22 PM   Sunday   ||   Updated:03 Jan 2016   02:25:13 PM   Sunday
বাংলাদেশ ব্যাংকের ঋণ তহবিলে আরো ৩ ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক: উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হবে।

রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর এসকে সুর চোধুরীর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি ব্যাংক (যমুনা ব্যাংক লি:, পূবালী ব্যাংক লি: ও শাহজালাল ইসলামী ব্যাংক লি:) এর মধ্যে লং টার্ম ফিন্যান্সিং ফ্যাসিলিটি বিষয়ে চতুর্থ ধাপে চুক্তি স্বাক্ষর হয়।

লং টার্ম ফিন্যান্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপকরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর ৬ টি ব্যাংক যথাক্রমে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক-চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের তৃতীয় পর্ব সম্পন্ন হয়।

এরও আগে গত ১৯ নভেম্বর প্রথম পর্বে ৪টি ব্যাংক যথাক্রমে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে এবং ১ ডিসেম্বর দ্বিতীয় পর্বে ৬টি ব্যাংক যথাক্রমে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এরূপ চুক্তি স্বাক্ষর হয়।

বৈদেশিক মূদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে চতুর্থ দফায় রোববার অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়।

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/মামুন/শাহনেওয়াজ

No comments:

Post a Comment