চীনে ধরা পড়ল বিশ্বের প্রাচীনতম প্রাণী!
রুহুল : রাইজিংবিডি ডট কম
Published:15 Dec 2015 03:15:09 PM Tuesday || Updated:15 Dec 2015 03:37:07 PM Tuesday
সম্প্রতি ওয়াং ইয়ং নামের ওই জেলে চংকিংয়ের নদীতে মাছ ধরতে গিয়ে একটি নরম ও পাতলা আকৃতির একটি বিশাল প্রাণী দেখতে পান। এরপর তিনি সেটিকে ধরে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন।
ধরা পড়ার সময় প্রাণীটি অসুস্থ ছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা প্রাণীটি প্রাকৃতিকভাবে সংরক্ষণের জন্য নিয়ে যান।
স্থানীয়রা একে ওয়া ওয়া য়ু নাম দেন। চীনে সাধারণত ভিনপ্রজাতির কোনো প্রাণী ধরা পড়লেই তাকে এ নামে ডাকা হয়। কারণ এসব প্রাণী সাধারণত নবজাতকের কান্নার মতো শব্দ করে।
ওয়াং ইয়ংয়ের হাতে ধরা পড়া এই চীনা সালামান্ডারের আকৃতি ৪ ফুট ৭ ইঞ্চি। এরা সাধারণত ৫ ফুট ৯ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
সত্যিই যদি এই প্রাণীর বয়স ২০০ বছর হয়ে থাকে, তাহলে এটি জন্মের সময় ব্রিটেনের ক্ষমতায় ছিলেন রাজা চতুর্থ জর্জ। আজকের কথা নয় কিন্তু। সে হিসাবে, এটিই হতে পারে বর্তমান বিশ্বের প্রাচীনতম প্রাণী।
রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৫/রুহুল/সাইফুল
No comments:
Post a Comment