Graveyard - WiFi add turn to tourism facilities.
কবরেও ওয়াই-ফাই
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:12 Dec 2015 11:51:27 AM Saturday
মস্কো নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নগরীর তিনটি প্রধান কবরস্থানে আগামী বছরের শুরুতে তারা ওয়াই-ফাই ব্যবস্থা চালু করতে যাচ্ছেন।
সরকারি শেষকৃত্য বিষয়ক সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, কবরে যারা চিরস্থায়ীভাবে শায়িত হয়ে আছে তাদের জন্য এ ওয়াই-ফাই ব্যবস্থা চালু করা হচ্ছে না। রাশিয়ার এসব কবরস্থানে অনেক ঐতিহাসিক ব্যক্তি শুয়ে আছেন। অনেক পর্যটক প্রতিবছর তাদের সমাধি দেখতে আসেন। এসব পর্যটক যাতে তাৎক্ষনিকভাবে ঐতিহাসিক ব্যক্তি ও তার কবর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে পারেন সেজন্য ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৫/শাহেদ
No comments:
Post a Comment