স্কুল
ব্যাংকিংয়ে অবদান
রাখায়'কান্ট্রি অ্যাওয়ার্ড' পেল বাংলাদেশ
বিডি
ইউএসএ
নিউজ
: 0
0 0
0
স্কুল
ব্যাংকিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের আর্থিক কার্যক্রমে উদ্বুদ্ধ করার
জন্য
আন্তর্জাতিক সংস্থা
'চাইল্ড
অ্যান্ড ইয়ুথ
ফাইন্যান্স ইন্টারন্যাশনালের' (সিওয়াইএফআই) 'কান্ট্রি অ্যাওয়ার্ড' পেল
বাংলাদেশ।
লন্ডনে হাউজ অফ লর্ডসে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ বাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারনেস ভ্যালেরি জর্জিনা হওয়ার্থ।
উদ্ভাবনী চেষ্টার মধ্য দিয়ে শিশু ও তরুণদের শিক্ষা ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সিওয়াইএফআই।
এবার ভারত ও ফিজিকে পেছনে ফেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'কান্ট্রি অ্যওয়ার্ড' ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশ।
গতবছর এই ক্যাটগরিতে পুরস্কার পেয়েছিল সিঙ্গাপুরের আর্থিক শিক্ষা প্রকল্প। আর এবার বাংলাদেশ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের 'স্কুল ব্যাংকিং' উদ্যোগের জন্য।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই পুরস্কারকে দেখছেন বিশ্ব অঙ্গনে বাংলাদেশ ব্যাংকের সাফল্যের 'আরেকটি মাইলফলক' হিসেবে।
স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে এই কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশের ব্যাংকগুলোকে। এর আওতায় যে কোনো শিক্ষার্থী নিজের ছবি আর স্কুলের আইডি কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা দিয়ে নিজের নামে একটি সঞ্চয়ী হিসাব খুলতে পারে। যে কোনো সময় যে কোনো অংকের টাকা এই অ্যাকাউন্টে সে জমা রাখতে পারে। এই অ্যাকাউন্ট চালাতে ব্যাংক কোনো খরচ নেয় না, বরং মুনাফা দেয়। এই হিসাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্কুল-কলেজের বেতন বা ফিও পরিশোধ করতে পারে।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/১১ ডিসেম্বর ২০১৫ - See more at: http://bangladeshusanews24.com/golden-bangla/2015/12/11/19782#sthash.J37mlZ6x.dpuf
Economics and scholar discussion :
‘বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পার্টনারশিপের মতো’
হাসনাত : রাইজিংবিডি ডট কম
Published:14 Dec 2015 07:25:00 PM Monday || Updated:14 Dec 2015 09:49:49 PM Monday
বিশেষ প্রতিবেদক : বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পার্টনারশিপের মতো বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু।
তিনি বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যে ভুল বোঝাবুজি হয়েছিল সেটা এখন অতীত। সেটা আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি।
সোমবার বিকেলে রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কৌশিক বসু বলেন, ‘বাংলাদেশ এতদিন স্বল্পোন্নত দেশ ছিল। এখন বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। নিম্ন-মধ্যম আয়ের দেশ কিন্তু ভারতও। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটি মানদণ্ডে উন্নীত হবে, যা অনেকটা পার্টনারশিপের মতো।’
বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করে কৌশিক বসু বলেন, ‘গত ৫/৬ বছরে বাংলাদেশ এক্সক্লুসিভ প্রবৃদ্ধি অর্জন করেছে। পৃথিবীতে খুব কম দেশেই এটা হয়েছে। এটা অনেক বড় বিষয়। তবে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে বিনিয়োগের হার ৩৩ থেকে ৩৪ শতাংশে উন্নীত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য অবকাঠামো একটি বড় বিষয়। অবকাঠামো খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে এক্ষেত্রে আরো কাজ করতে হবে। এ ছাড়া ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়াতে হবে। এটা বাড়াতে পারলে বাড়তি রাজস্ব অবকাঠামো খাতে ব্যয় করা সম্ভব হবে।’
এ সময় বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কের বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে এখন যেমন সম্পর্ক আছে, আমরা সেই রকমই চাই। বিশ্বব্যাংক প্রতিনিধিকে আমি বলেছি, আমরা বিশ্বব্যাংককে পার্টনার বলেই মনে করি।’
বৈদেশিক বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইতিপূর্বে বলেছিলাম, দেশে বৈদেশিক বিনিয়োগ তেমন হচ্ছে না। কিন্তু সম্প্রতি আমি পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। তারা জানিয়েছেন, তাদের কাছে কোরিয়াসহ ৩৯টি দেশের বৈদেশিক বিনিয়োগের প্রস্তাব আছে। বাজেট সহায়তা নিয়ে কোনো কথা হয়নি। তবে এটা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।’
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি সপ্তাহে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন হবে। আর জানুয়ারি থেকেই নতুন কাঠমো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।’
রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৫/হাসনাত/রাসেল পারভেজ
No comments:
Post a Comment