Wednesday, 16 December 2015

Victory day and cake

বিজয় দিবসে বঙ্গভবনে মিলন মেলা
বিডি ইউএসএ নিউজ :
৪৫তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের নানা পেশার মানুষের পদচারণায় মুখর ছিল বঙ্গভবন।
বুধবার রাষ্ট্রপতির বাসভবনের সবুজ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটেন। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে সব ধরণের সহায়তার আশ্বাস দেন আবদুল হামিদ ও শেখ হাসিনা।
বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পদক লাভকারীদের পরিবারের সদস্যরা ছাড়াও সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, সিনিয়র আইনজীবিবৃন্দ, সুপ্রীম কোর্টের বিচারকগণ, নির্বাচন কমিশনারগণ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়ন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, শিল্পী ও বিশিষ্ট নাগরিকবৃন্দ এতে যোগ দেন।
উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শাকিলা জাফর, সেলিনা আখতার ও কিশোর দাস দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
বিডি ইউএসএ নিউজ২৪.কম/সো/১৬ ডিসেম্বর ২০১৫
- See more at: http://bangladeshusanews24.com/national/2015/12/16/19888#sthash.8YsnGuuc.dpuf

No comments:

Post a Comment