Sunday, 7 February 2016

hair loss by water

টিউবওয়েলের পানিতে ন্যাড়া

শাহ মতিন টিপু : রাইজিংবিডি ডট কম
Published:08 Feb 2016   01:20:58 PM   Monday   ||   Updated:08 Feb 2016   01:34:28 PM   Monday
চুল উধাও হয়ে যাওয়া মহম্মদ হাসিমের পরিবার

চুল উধাও হয়ে যাওয়া মহম্মদ হাসিমের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটা বিস্মিত হওয়ার মতোই। টিউবওয়েলের পানিতে স্নান করে মাথা থেকে চুল উধাও হয়ে গেছে গোটা পরিবারের। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বিহারের মাধুবনী জেলার বাসিন্দা মহম্মদ হাসিমের পরিবার রোজই স্নান করতেন বাড়ির পাশের টিউবওয়েলের পানিতে। শুধু হাসিমের পরিবার একা নয়, আশপাশের অনেক পরিবারই এই টিউবওয়েলের পানি ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ করেই হাসিমের পরিবারের সবারই মাথার চুল উঠে যায়। আর এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসীই।

মহম্মদ হাসিমের কথায়, টিউবওয়েলের জলে স্নান করার পর হঠাৎ তার স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। কে কাকে সামলায় তখন? সবারই চুল উঠতে থাকে। অবিশ্বাস্যভাবে সব চুল উঠে এখন টাকে পরিণত হয়েছে গোটা পরিবারের।

চিকিৎসকও এই রহস্যের সমাধান করে উঠতে পারেননি। পরিবারের অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দেয় স্থানীয় প্রশাসন। অন্যদিকে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/টিপু/ এএন

No comments:

Post a Comment