Book fair Dhaka - Hon'ble PM of Lithuania
বইমেলায় আসছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
মিথুন : রাইজিংবিডি ডট কম
Published:09 Feb 2016 05:41:18 PM Tuesday || Updated:09 Feb 2016 06:48:17 PM Tuesday
আলগিরডাস বাটকেভিসিয়াস
এ সময় তিনি লিথুয়ানিয়ার ইতিহাস নিয়ে একুশে গ্রন্থমেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পৌঁছবেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী। পরদিন ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় তিনি জাতীয় জাদুঘরে যাবেন। সেখান থেকে যাবেন বঙ্গবন্ধু জাদুঘরে।
সকাল ১১টায় লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখান থেকে ফিরে তিনি যাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তিনি গ্রন্থমেলায় যাবেন। বিকেল ৫টায় বঙ্গভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
গ্রন্থমেলা সুত্র জানিয়েছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় এবারই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রী আসছেন। লিথুয়ানিয়ার ইতিহাস নিয়ে বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।
রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৬/মিথুন/নওশের
No comments:
Post a Comment