Monday, 8 February 2016

F owner Love China

জাকারবার্গের চীন প্রেম (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:08 Feb 2016   04:39:25 PM   Monday   ||   Updated:08 Feb 2016   05:06:15 PM   Monday
জাকারবার্গের চীন প্রেম (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়েই ফেসবুক আজ অবিচ্ছেদ্য। তবে বিশ্বের সর্বাধিক ইন্টারনেট জনসংখ্যার দেশ চীনে ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বেশ দুর্বল চীনের প্রতি। কিন্তু সেটা কী শুধু চীনে ফেসবুক বন্ধ রয়েছে বলে? এটা যদিও একটা কারণ, কিন্তু তা ব্যবসায়িক কারণ।

ব্যবসায়িক কারণ ছাড়াও মনের দিক দিয়েও চীনের প্রতি বেশ দুর্বল জাকারবার্গ। কেননা তার স্ত্রী প্রিসিলা চ্যান জন্মসূত্রে চীনের নাগরিক। আমেরিকার হার্ভাড কলেজে পড়ালেখার সময় চীনের যুবতী প্রিসিলা চ্যাংয়ের সঙ্গে পরিচয় মার্ক জাকারবার্গের। প্রায় ১১ বছরের প্রেম শেষে ২০১২ সালে কলেজ সহপাঠি প্রিসিলা চ্যাংকে বিয়ে করেন ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

প্রিসিলা চ্যাংয়ের দাদীমা শুধু চাইনিজ ম্যান্ডারিন ভাষায় কথা বলেন। প্রিসিলা চ্যাংয়ের পরিবারের অন্যান্য সদস্যারাও মাতৃভাষা হিসেবে চাইনিজেই অভ্যস্ত। আর তাই প্রিসিলার পরিবারের সদস্যের মন জয় করতে বিয়ে আগে প্রিসিলার কাছ থেকে বেশ কয়েক বছরে চীনা ম্যান্ডারিন ভাষা পর্যন্ত রপ্ত করেছিলেন মার্ক জাকারবার্গ।

আর এবার চীনের নববর্ষ দিনটিও উদযাপন করেছেন মার্ক জাকারবার্গ। স্ত্রী ও কন্যাকে নিয়ে ফেসবুকে সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন ভিডিও। রোববার ভিডিওটি ফেসবুকে নিজের পেজে শেয়ার করেছেন জাকারবার্গ। ভিডিওতে দেখা গেছে, জাকারবার্গ ও প্রিসিলা দুজনেই চীনা ম্যান্ডারিন ভাষায় কথা বলছেন। সঙ্গে রয়েছে তাদের একমাত্র শিশুকন্যা ম্যাক্স।

ভিডিওটিতে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তাদের একমাত্র মেয়ে ম্যাক্সের চীনা সংস্করণে নাম রাখার বিষয়টিও।
 

ম্যাক্সের চীনা নাম রাখা হয়েছে ‘চ্যান মিংউ’। জাকারবার্গ জানিয়েছেন, চ্যান নামটি রাখা হয়েছে মা প্রিসিলা চ্যানের পারিবারিক পদবি ‘চ্যান’ থেকে। আর চীনা ভাষায় ‘মিংউ’ মানে, আগামীর জন্য শুভ কামনা।

এছাড়াও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, চীনা খাবারের মধ্যে হাসের মাংস তার পছন্দ। ভিডিওটির শেষে দেখা গেছে, জাকারবার্গ তার ছোট্ট মেয়েকে মজা করে জিজ্ঞাসা করছেন, ‘তিনি কি চীনা ভাষা খুব একটা খারাপ বলেছেন?’



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment