Saturday, 6 February 2016

Sharuk khan need money to buy plane

টাকার অভাবে শখ পূরণ হচ্ছে না শাহরুখের

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:03 Feb 2016   11:52:27 AM   Wednesday   ||   Updated:03 Feb 2016   11:54:42 AM   Wednesday
শাহরুখ খান

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের মধ্যেও রয়েছেন তিনি। তবে তিনিই কিনা টাকার অভাবে পূরণ করতে পারছেন না নিজের শখ!

৫০ বছর বয়সি শাহরুখ তার দীর্ঘদিনের ক্যারিয়ারে পেয়েছেন ‘কিং খান’, ‘বাদশা’ এবং ‘কিং অব রোমান্স’ খেতাব। বক্স অফিসে দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, তার অনেকদিনের শখ ব্যক্তিগত বিমান কেনার। কিন্তু টাকার অভাবে সেটি করতে পারছেন না তিনি।

এ সম্পর্কে শাহরুখ বলেছেন, ‘আমি একটি বিমান কিনতে চাই কিন্তু টাকার অভাবে তা কিনতে পারছি না। আমার সব টাকা সিনেমার পেছনে ব্যয় করেছি। একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতে চাই। কারণ এতে অনেক কাজ করতে পারব। একদিন নিশ্চয় আমার অনেক টাকা হবে।’

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে শাহরুখ খানের দিলওয়ালে সিনেমাটি। এছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ফ্যান এবং রাইস সিনেমা দুটি।


রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ/শান্ত 

No comments:

Post a Comment