Monday, 1 February 2016

Jute exported countries

যেসব দেশে পাটজাত পণ্য রপ্তানি হয়

নিয়াজ/এনআর : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016   06:46:29 PM   Monday   
যেসব দেশে পাটজাত পণ্য রপ্তানি হয়
সংসদ প্রতিবেদক : বিশ্বের ৯০টিরও বেশি দেশে বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানি হয় বলে সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, দেশে উৎপাদিত পাটজাত পণ্য ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, সিরিয়া, সুদান, ইরান, ইরাক, ইউরোপ, রাশিয়া, আমেরিকা ও কানাডাসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়।

ইমাজ উদ্দিন প্রামাণিক আরো জানান, ২০১৪-২০১৫ অর্থবছরে বিজেএমসির কারখানাগুলোতে উৎপাদিত পাটজাত পণ্যের পরিমাণ ৯৫ হাজার ১৮১ মেট্রিক টন।

সংসদকে তিনি আরো জানান, দেশে উৎপাদিত পাট থেকে অফিস আইটেম, ব্যাগ, গৃহসজ্জার পণ্য, জুতাসহ বিভিন্ন প্রকারের সুতলি তৈরি করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/এনআর/রফিক

No comments:

Post a Comment