Tuesday, 2 February 2016

wi-fi free by amra tech

সারা দেশে বিনা মূল্যে ওয়াই-ফাই দিচ্ছে ‘আমরা’

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:03 Feb 2016   11:54:42 AM   Wednesday   ||   Updated:03 Feb 2016   12:13:45 PM   Wednesday
সারা দেশে বিনা মূল্যে ওয়াই-ফাই দিচ্ছে ‘আমরা’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দেড় হাজারেরও বেশি স্পটে বিনা মূল্যে ওয়াই-ফাই হটস্পট সেবা দেবে ‘আমরা’ কোম্পানিজ।

হটস্পটগুলোয় সংযুক্ত থাকা অবস্থায় গ্রাহকরা যেকোনো ওয়েবসাইটে যতক্ষণ ইচ্ছা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

‘আমরা’ কোম্পানিজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলে সাড়ে তিন শর বেশি জায়গায় এ হটস্পট সেবা দেওয়া হচ্ছে। তারপর ধারাবাহিকভাবে সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সুবিধা দেওয়া হবে।

এ ক্ষেত্রে কোনো ধরনের শর্ত, ক্যাপস সীমা ও ফেয়ার ইউসেজ পলিসি অনুসরণ করতে হবে না। সম্পূর্ণ বিনা মূল্যে ২০১৬ সালে এ হটস্পট থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোনে সব স্মার্টফোন ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে জনপ্রিয়তার ভিত্তিতে রেস্টুরেন্ট, কফিশপ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল ও অবসর যাপনের জায়গাগুলোয় এ হটস্পট সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রামের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোন তৈরি করা হয়েছে।

এই ফেব্রুয়ারিতে আরো ২৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে দেশে প্রায় ৪৪ লাখ স্মার্টফোন আমদানি করা হয়েছে। স্মার্টফোনের চাহিদার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বমুখী। ৩৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী থাকা সত্ত্বেও বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে প্রতিশ্রুতিশীল অবস্থানে রয়েছে। ওয়াই-ফাই হটস্পটে থ্রিজি ইন্টারনেট সেবার ব্যবহার বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

উদ্ভাবন ও প্রযুক্তি খাতে অনেক দিন ধরে কাজ করছে ‘আমরা’ কোম্পানিজ। বাস্তবতা অনুযায়ী ও বাংলাদেশের মানুষের কাছে ব্যাপকভাবে ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

‘আমরা’ স্মার্ট সল্যুশন্স’র সিইও ইন্তেখাব মাহমুদ বলেন, ‘সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে আমাদের এ উদ্যোগ। তা ছাড়া, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে “আমরা” কোম্পানিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’




 রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/রুহুল/ এএন

No comments:

Post a Comment