৫০০ গোলের মাইলফলকে মেসি
পরাগ : রাইজিংবিডি ডট কম
Published:04 Feb 2016 12:35:48 PM Thursday || Updated:04 Feb 2016 12:53:05 PM Thursday
লিওনেল মেসি
বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের চার গোলে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা।
আর ভ্যালেন্সিয়ার জালে তিনবার বল জড়িয়ে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০১টি।
৫০১ গোলের মধ্যে মেসি বার্সেলোনার হয়ে করেছেন ৪৩৬টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪৯টি এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৬টি।
বার্সেলোনার জার্সিতে ২৬টি শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে আর্জেন্টিনার হয়ে কেবল ২০০৮ অলিম্পিকে সোনা জয়ই তার সেরা সাফল্য।
রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ
No comments:
Post a Comment