Date of birth and characters
জেনে নিন কোন মাসে জন্মানো মানুষের চরিত্র কেমন হয়?
মানুষের
জন্ম মাসে ভিত্তিতে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। তবে আবার
কিছু ভিন্ন মাসে জন্মানো মানুষের চারিত্রিক বৈশিষ্টের সাথে রয়েছে অদ্ভুত
কিছু মিল। আপনিও দেখে নিতে পারেন আপনার জন্ম মাস অনুযায়ী আপনার চারিত্রিক
বৈশিষ্ট্য আসলে কেমন। আসুন তাহলে দেখে নেই-
জানুয়ারি :
জানুয়ারি
মাসে যাদের জন্ম তারা বেশ কঠোর পরিশ্রমী হন। তারা তাদের ক্যারিয়ার নিয়ে
বেশ সচেতন হয়ে থাকেন। তারা অনেক বেশি বিশ্বস্ত এবং ভালো শ্রোতা হন। তারা
খুবই আবেগী ও অভিমানী হন। তবে তাদের মধ্যে রয়েছে বদমেজাজ, জেদ ও একগুঁয়েমি।
খুব বেশি সমালোচনা করতে পারেন এরা।
ফেব্রুয়ারি :
ফেব্রুয়ারি
মাসে জন্মগ্রহনকারী মানুষেরা অনেক বুদ্ধিমান ও লাজুক প্রকৃতির হয়ে থাকেন।
তারা কিছুটা কুঁড়ে প্রকৃতির হয়ে থাকেন। তবে এরা বেশ বাস্তববাদী। তারা সব
সময় হাসিখুশি থাকতে ভালোবাসেন। এই মাসের মানুষেরা খুব সহজেই সবার সাথে
বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারেন। এরা নিজেদের মিতব্যয়ী ভাবলেও আসলেই
কিছুটা কিপটে প্রকৃতির হয়ে থাকেন।
মার্চ :
মার্চ
মাসে জন্মানো মানুষেরা গাম্ভীর্যের মধ্য দিয়ে আকর্ষণীয় ব্যক্তিত্বের
অধিকারী হন। দারুণ প্রতিভার অধিকারী হয়ে থাকেন। অনেক বেশি সেনসিটিভ এই
মানুষগুলো। তারা বেশ বিশ্বস্ত ও সহানুভূতিশীল। নিজের ব্যক্তিত্ব দিয়ে সকলকে
আকর্ষণের চেষ্টা করেন সব সময়। এবং এরা মারাত্মক প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন।
এপ্রিল :
এপ্রিল
মাসে জন্মানো মানুষজন অনেক বেশি সাহসী এবং দৃঢ় মানসিকতার মানুষ হতে দেখা
যায়। খুব বেশি মাত্রায় সকলের মনোযোগকামী হয়ে থাকেন এরা। এই মাসের মানুষেরা
কর্মঠ এবং ডায়নামিক ব্যক্তিত্বের অধিকারী হন। খুব সহজে সমস্যা সমাধান এবং
সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা থাকে তাদের মাঝে।
মে :
মে
মাসে জন্মানো মানুষগুলোকে নিজের ইচ্ছা শক্তির গুণে সবসময় সফল হতে দেখা
যায়। কারণ এরা খুব বেশি ইচ্ছাশক্তির অধিকারী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন।
তবে মাঝে মাঝে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন
এবং সমস্যায় পড়ে যান। এরা ভ্রমণ প্রিয় হন। এরা খুব সহজে রেগে যান এবং রাগ
নিয়ন্ত্রণে একেবারেই অপারদর্শী।
জুন :
জুন
মাসে জন্মানো মানুষজন অনেক বেশি দূরদর্শী হয়ে থাকেন। সব কিছু খুব ভালো করে
ভেবে চিনতে করতে পছন্দ করেন। হাসিখুশি থাকতে পছন্দ করেন এবং বন্ধুভাবাপন্ন
হয়ে থাকেন। কোনো কিছুর ওপর খুব সহজে বিরক্ত হয়ে যান এরা। অনেক রাগী হয়ে
থাকেন। এবং আবেগ খুব বেশি মাত্রায় ওঠা নামা করতে থাকে। অনেক বেশি সময় লাগে
নিজের কষ্টটাকে ভুলতে।
জুলাই :
জুলাই
মাসে জন্মগ্রহণকারী মানুষগুলো অনেক হাসিখুশি মানুষ হন। সেই সাথে প্রচণ্ড
মাত্রায় আবেগী। নিজের কষ্টটা লুকিয়ে রাখতে বেশি পছন্দ করেন। মোটেও প্রতিশোধ
পরায়ণ নন। বেশ কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তারা। খুব বেশি অতীতমুখী এবং
নিজেরাই নিজেদের কষ্টের জন্য দায়ী থাকেন। কিছু কিছু মানুষ মুডি হয়ে থাকেন।
তবে তা শুধুমাত্রই আবেগের কারণে। কারো কাছ থেকে কষ্ট পেলে তা কখনোই ভোলেন
না।
আগস্ট :
আগস্ট
মাসে জন্মানো মানুষেরা সর্বদা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন। তারা খুবই
আত্মনির্ভরশীল এবং স্বাধীনচেতা মনোমানসিকতার হয়ে থাকেন। খুব দ্রুত
সিদ্ধান্ত গ্রহনে ও সৃজনশীল কাজে পারদর্শী। অনেক বন্ধুভাবাপন্ন হয়ে থাকেন
তারা। খুব সহজে রেগে যান এবং খুব বেশি বদমেজাজি হয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই
ঈর্ষান্বিত হতে দেখা যায় এবং কিছুটা দুমুখো স্বভাবের হয়ে থাকেন।
সেপ্টেম্বর :
সেপ্টেম্বর
মাসে জন্মানো মানুষেরা খুব ঠান্ডা প্রকৃতির হয়ে থাকেন। তারা কোমল হৃদয়ের
অধিকারী হন। অনেক বিশ্বস্ত এবং সহানুভূতিশীল হয়ে থাকেন। কিছুটা
আত্মবিশ্বাসহীনতায় ভুগে থাকেন। অনেক বেশি আবেগী হয়ে থাকেন কিন্তু প্রকাশ
করতে চান না একেবারেই। অনেক ভেবে চিনতে কাজ করতে পছন্দ করেন। অনেক গম্ভীর
থাকেন এবং মানুষের সাথে খুব বেশি মিশতে পারেন না।
অক্টোবর :
এই
মাসের মানুষেরা অনেক সাহসী এবং চ্যালেঞ্জিং মনমানসিকতার হয়ে থাকেন। কিছুটা
গাম্ভীর্য নিজের মধ্যে ধরে রাখলেও ভেতরটা অনেক শিশুসুলভ হয়ে থাকে। ঘুরে
বেড়াতে অনেক পছন্দ করেন এবং অনেক বেশি বন্ধুভাবাপন্ন হয়ে থাকেন এই মাসের
মানুষগুলো। অনেক বেশি মাত্রায় আবেগী এবং অভিমানী হয়ে থাকেন এরা। খুব সহজেই
নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন।
নভেম্বর :
নভেম্বর
মাসের মানুষেরা কিছুটা দার্শনিক প্রকৃতির হয়ে থাকেন। তারা অনেক কিছুই
নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে থাকেন। অনেক বেশি ভাগ্যে বিশ্বাসী এবং আলসে
প্রকৃতির হয়ে থাকেন। দিবাস্বপ্নে থাকতে বেশি পছন্দ করেন তারা। অনেক কম কথা
বলেন। সবসময় আলাদা ধরণের চিন্তা করতে পছন্দ করেন তারা। এদের মনমানসিকতা
একেবারেই বোঝা যায় না।
ডিসেম্বর :
এই
মাসের মানুষেরা অনেক বিশ্বস্ত এবং হাসিখুশি মানুষ হয়ে থাকেন। অনেক বেশি
ভালবাসতে পারেন নিজের মানুষগুলোকে। মানুষকে সাহায্য সহযোগিতা করতে বেশ
পছন্দ করেন। অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকেন। এবং তারা এক কথার মানুষ। খুব
দ্রুত মুড চেঞ্জ হয়ে যায়। হুটহাট মেজাজ করতে দেখা যায়। যদি কাউকে অপছন্দ
করেন তার ক্ষতি করার চেষ্টা করেন।
No comments:
Post a Comment