Monday, 25 December 2017

gorila childish info

গরিলার শিশুসুলভ কাণ্ড (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৫ ৩:৫২:০৬ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-২৫ ৩:৫২:০৬ পিএম

অন্য দুনিয়া ডেস্ক: ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সুরসুরি বা কাতুকুতু দেওয়ার পর একটি শিশু গরিলার হাসির ভিডিও। অনাথ এই গরিলার নাম লুনিংগু। যখন তার বয়স ৮ মাস ছিল, সেসময় শিকারীদের হাতে তার বাবা-মার মৃত্যু হয়। একা হয়ে পড়া এই গরিলাকে অন্যান্য হিংস্র প্রাণীর আক্রমণ থেকে উদ্ধার করে নিয়ে আসেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের গরিলা রক্ষাকারী একটি সংস্থার লোকজন। গরিলাদের শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ভিরুনগা ন্যাশনাল পার্কে ২০১৬ সালে গরিলাটির ঠাঁই হয়।

পাহাড়ি গরিলা পৃথিবীর বিপন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে অন্যতম। ধারণা করা হয়, বিশ্বে এদের বর্তমান সংখ্যা মাত্র ৫ হাজার। আফ্রিকায় বিপন্ন প্রজাতির গরিলা রক্ষায় কাজ করছে গ্রেস সেন্টার। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশু গরিলাটির আনন্দদায়ক সময় কাটানোর অভূতপূর্ব একটি দৃশ্য। লালন-পালনের দায়িত্বে থাকা এক কর্মী বগলের নিচে ও পেটে কাতুকুতু দেওয়ায় গরিলাটি হেসে ওঠে। হাসতে হাসতে বেচারা গড়াগড়ি খায়।

ভিডিওতে জানানো হয়, ‘বাচ্চা গরিলারা খেলতে পছন্দ করে। শিকারীদের কবল থেকে উদ্ধার করা বাচ্চা গরিলাদের গ্রেস সেন্টার পুনর্বাসিত করে। অনেকেই তাদের কেনাবেচা করতে চায়, এ ধরনের কাজ প্রতিরোধে গ্রেস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে গরিলাদের লালন-পালন করে বড় হলে বনে ছেড়ে দেওয়া হয়। এদের রক্ষা করা প্রয়োজন। অন্যথায় দ্রুত বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হবে তারা।’



তথ্যসূত্র : ডেইল মেইল http://www.risingbd.com/fascinating-world-news/250106
 



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/ফিরোজ/তারা

tattu in eye info

চোখের ভেতর ট্যাটু

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৬ ৮:২২:২৩ এএম     ||     আপডেট: ২০১৭-১২-২৬ ৮:২৪:৫৮ এএম

এস এম গল্প ইকবাল: বছরজুড়ে কত ঘটনাই না ঘটে। অনেক ঘটনা এতটাই আমাদের অবাক করে যে, সেগুলো অনেকদিন মনে থাকে। বিশেষ করে সেগুলো যদি মেডিকেল সায়েন্স বিষয়ক হয় তাহলে তো কথাই নেই। ২০১৭ সালের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে এ প্রতিবেদনের পড়ুন তৃতীয় পর্ব।

ক্যাট গ্যালিঙ্গার নামে ২৪ বছর বয়সি এক মডেল আই বলে ট্যাটু করার পর মারাত্মক সমস্যার সম্মুখীন হন। বিশেষজ্ঞদের মতে, আই বলে ট্যাটু করার এই পদ্ধতি অনিরাপদ। ক্যাট গ্যালিঙ্গারের চোখের সাদা অংশে পার্পল ট্যাটু ইনক ইনজেক্ট করা হয় এবং এ চর্চা ‘স্ক্লেরা ট্যাটুয়িং’ নামে পরিচিত। কিন্তু তিনি এরপর ঝাপসা দৃষ্টি, চোখ ব্যথা, চোখ ফোলা এবং চোখ থেকে পানি ঝরার মতো মারাত্মক উপসর্গের সম্মুখীন হন। গ্যালিঙ্গারের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, চোখের ব্যথা উপশম করতে তাকে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েডসহ কিছু ওষুধ সেবন করতে হয় এবং পরবর্তী সময়ে বাধ্য হয়ে তাকে সার্জারির চাকুর নিচে চোখ রাখতে হয়।

তিনি জানান, সার্জারির পর শেষ পর্যন্ত তার চোখ ভালো হয়ে যায় এবং পূর্বের তুলনায় কম ব্যথা অনুভব করেন। কিন্তু ট্যাটু নিয়ে তারপরও বছরজুড়ে কম আলোচনা হয়নি। এ বছর শেষের দিকে ফ্লোরিডার একজন লোকের অস্বাভাবিক ট্যাটু নিয়ে চিকিৎসকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। লোকটিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার বুকে ‘জ্ঞান ফিরিয়ে আনবেন না’ লেখা ট্যাটু ছিল।

এরপরই চিকিৎসকরা দুই দলে বিভক্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারছিলেন না, এ অবস্থায় রোগীর জ্ঞান ফিরিয়ে আনা ঠিক হবে কিনা? একদল মনে করেন, রোগীর অনুমতি ছাড়া কাজটি করা ঠিক হবে না। যেহেতু তার শরীরে এরকম কথা লেখা আছে। অন্য দলের ভাষ্য তাদের অবশ্যই যে কোনো উপায়ে রোগীর সংজ্ঞা ফিরিয়ে আনা উচিত। একজন মেডিকেল নৈতিকতা বিশেষজ্ঞ চিকিৎসকদের এ সময় রোগীর ট্যাটুকে সম্মান জানাতে উপদেশ দেন। পরবর্তী সময়ে দেখা যায়, লোকটি আসলেই ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হেলথ থেকে অফিসিয়াল ‘জ্ঞান ফিরিয়ে আনবেন না’ অর্ডার নিয়েছিল। খুব দ্রুত তার অবস্থার অবনতি হয় এবং কোনোরকম লাইফ-সাপোর্ট মেথড ছাড়া ইচ্ছানুসারে তিনি মারা যান। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত ৩০ নভেম্বরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৭/ফিরোজ/তারা

Garlic implementing on agro

বোরো বীজের ব্লাস্ট প্রতিষেধক রসুনের রস

মুহাম্মদ নূরুজ্জামান : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৫ ৫:২৯:২৭ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-২৬ ১০:৩৪:৪২ এএম

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বোরো বীজকে ব্লাস্ট মুক্ত করতে এবার আবিষ্কার হলো রসুনের রস।

খুলনার জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের একজন কৃষি কর্মকর্তা পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয়ে কৃষকদের সেভাবে পরামর্শ দিচ্ছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রো টেকনোলোজি ডিসিপ্লিনের গবেষণাগারে রসুনের রস ব্লাস্ট প্রতিষেধক বলে প্রমাণিত হয়েছে।

গত বছর মৌসুম শেষে দক্ষিণাঞ্চলের চার জেলায় বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় উৎপাদন ব্যাহতসহ ৭০০ কৃষক ক্ষতিগ্রস্ত হন।

জলমা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনান্দ রায় এ প্রতিবেদককে জানান, গত বছর ব্লাস্টে বোরো খেত আক্রান্ত হওয়ার পর আতঙ্ক কাটাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো বীজ শোধন করে বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। শোধনের উপকরণ হিসেবে রসুনের রসকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলোজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মতিউল ইসলাম এ প্রতিবেদককে জানান, রসুনের রস ব্লাস্টের প্রতিষেধক। গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে রসুনের রস ব্লাস্ট নামক বালাই প্রতিষেধক। অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় এ রস অনন্য।



রাইজিংবিডি/খুলনা/২৫ ডিসেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

6 lane fly over start in Bangladesh

দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি

সাইফুল আহমেদ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৫ ৫:৪৯:০১ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-২৫ ৫:৪৯:০১ পিএম

ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন আগামী ৪ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসেতু উদ্বোধন করবেন।

সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান, উড়ালসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘উড়ালসেতু ছয় লেনের হলেও সেতুর নিচের দুই পাশে আরো চার সার্ভিস লেন চালু থাকবে।’

ওবায়দুল কাদের জানান, আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ ছয় মাস আগেই শেষ হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা।

২০১৫ সালের ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭ দশমিক ৫ মিটার, অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য এক হাজার ১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাতের দৈর্ঘ্য দুই হাজার ২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।

পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রধান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাসস



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/সাইফুল

worldwide top info

রযুক্তি দুনিয়ায় আলোচিত যত ঘটনা

মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৫ ৩:৪৯:১৮ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-২৫ ৩:৪৯:১৮ পিএম

মোখলেছুর রহমান : ২০১৭ সালের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা। প্রতি বছরের মতো ২০১৭ সালেও প্রযুক্তি বিশ্ব সাক্ষী হয়েছে অনেকগুলো আলোচিত ঘটনার। বছরের একেবারে দ্বার প্রান্তে এসে চলুন এক নজরে চোখ বুলিয়ে নেয়া যাক, সারা বছরা প্রযুক্তি বিশ্বে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর ওপর।

জানুয়ারি
* রাশিয়ান হস্তক্ষেপ : বছরটি শুরুই হয় একটি আলোচিত ঘটনার মধ্য দিয়ে। কারণ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আবিষ্কার করে যে, রাশিয়া থেকে হিলারির ক্লিনটনের ইমেইল হ্যাক করা হয়েছে।

* নেটফ্লিক্সের সাফল্য : এছাড়াও একই মাসে নেটফ্লিক্স ঘোষণা করে যে, তাদের লভ্যাংশ ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী ৯৩.৮ মিলিয়ন মানুষ তাদের গ্রাহক।

ফেব্রুয়ারি
* যৌন কেলেঙ্কারিতে টালমাটাল উবার : ফেব্রুয়ারিতে যৌন হয়রানির ইস্যুতে উত্তাল হয়ে উঠে উবার। কারণ প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রকৌশলী সুসান ফাউলার একটি ব্লগ পোস্ট জানান, উবারে নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়।

* ফেসবুক এবং এআই : মার্ক জাকারবার্গ কোম্পানিটির ভবিষ্যতের রূপরেখা নিয়ে একটি ৫,৫০০ শব্দের প্রবন্ধ প্রকাশ করেন এই মাসে। তার প্রবন্ধের মূল বিষয় বস্তু ছিল, ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

মার্চ
* সাইবার হামলার শিকার অভিনেত্রী এমা ওয়াটসন : গত মার্চে অভিনেত্রী এমা ওয়াটসন দাবী করেন যে, জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে লিঙ্গ সমতার বিষয়ে একটি ভাষণ দেয়ার পর থেকে হ্যাকাররা তার ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে তিনি আইনি ব্যবস্থাও গ্রহণ করেন।

* সর্বজনীন রূপে স্ন্যাপচ্যাট : এছাড়াও মার্চে পাবলিক কোম্পানিতে রূপ নেয় স্ন্যাপচ্যাট।

এপ্রিল
* শনি গ্রহে নাসার সাফল্য : গত এপ্রিলে নাসার মহাকাশযান ক্যাসিনিতে শনি এবং তার রিং এর মধ্যেকার রহস্যময় ফাঁকের কিছু অত্যাশ্চর্য ছবি ধরা পড়ে। নাসার ভাষ্যমতে, এই ছবিগুলোতে শনির বায়ুমন্ডলের এবং এর হারিকেন দৈত্যের এ যাবৎকালের সবচেয়ে নিকটতম চেহারা ফুটে উঠেছিল।

* ফেসবুক এর দ্বায় স্বীকার : ফেসবুক অবশেষে স্বীকার করে যে, রাশিয়া ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০১৭ সালের ফরাসি নির্বাচনকে প্রভাবিত করার জন্য তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করেছিল। বিদ্রোহী কার্যকলাপের উপর চাপ প্রয়োগ করার জন্য, ফেসবুক ফ্রান্সে ৩০,০০০ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এপ্রিলে।

মে
* ফেসবুককে জরিমানা করে ইইউ : ২০১৪ সালের হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে ইইউ কর্মকর্তাদের ভুল পথে চালিত করার জন্য মে মাসে ফেসবুককে ১১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়।

* গুজব ছড়ানোর দায়ে অভিযুক্ত গুগল : এছাড়াও ইউরোপীয় কমপিটিশন কমিশনার মার্গারেট ওয়েস্টগার সার্চ ইঞ্জিন ফলাফলের অপব্যবহারের ওপর গুগলকে ২.৪ বিলিয়ন ইউরো জরিমানা করে। গুগল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করেছিল তখন।

জুন
* নেতৃত্বের সংকটে উবার : জুন মাসে আবারও অস্থিরতা দেখা দেয় অ্যাপভিত্তিক পরিবহন কোম্পানি উবারে। এর প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক কোম্পানির পদ থেকে পদত্যাগ করেন। নেতৃত্ব সংকটে ভুগতে শুরু করে উবার। বড় বড় কিছু পদে যোগ্য লোকের অভাবে হিমশিম খায় কোম্পানিটি। অদক্ষ নেতৃত্ব পুরো কোম্পানিটিকেই একটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

* পারমাণবিক সংশ্লেষণে অগ্রগতি : জুনে পৃথিবীতে ফিউশন শক্তি তৈরিতে প্রকৃত অগ্রগতি সাধন করতে সক্ষম হোন বিজ্ঞানীরা।

জুলাই
* বাইক শেয়ারিং পরিষেবা চালু : জুলাই মাসে সিঙ্গাপুরভিত্তিক স্টার্টআপ ওবিক ঘোষণা করে যে, তারা লন্ডনে বাইক শেয়ারিং পরিষেবা চালু করবে। কোম্পানিটি রাজধানীর সানটেন্ডার সাইকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা ফার্ম অফোতে যোগদান করে, যদিও উভয় বাইক গুগল লক এবং আনলক করতে শারীরিক ডকগুলোর পরিবর্তে অফো এবং ওবিক ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে।

* কল্পনার সঙ্গে এআই : এছাড়াও বছরের এ সময়টিতে ডিপমাইন্ড ঘোষণা করে যে, তারা ‘কল্পনা’ করতে সক্ষম এমন একটি এআই তৈরি করতে সক্ষম হয়েছে।

আগস্ট
* উত্তর কোরিয়ার হুমকি : আগস্টে উত্তর কোরিয়া জাপানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশটির জন্য এটিকে একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি চিহ্নিত করা হয়।

* গুগল এর লিঙ্গ বৈষম্যেমূলক ঘোষণাপত্রের বিরুদ্ধে সোচ্চার কর্মীরা : গুগল এর একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এর তৈরিকৃত লিঙ্গ বৈষম্যেমূলক একটি নতুন ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় সরব হয়ে উঠে কোম্পানিটির সাধারণ কর্মীরা। এই ঘোষণাপত্রের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেক গুগল কর্মী নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন।

কোম্পানিটির অভ্যন্তরীণভাবে শেয়ারকৃত এই ঘোষণাপত্রে মূলত গুগল এর কর্মী নিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আসার যে প্রচেষ্টা– তার সমালোচনা করা হয়েছিল। পাশাপাশি কোম্পানিটির ‘শিখতে দাও’ নীতিকেও সমালোচনা করা হয়েছিল এই ঘোষণাপত্রে।

সেপ্টেম্বর
* আইওএস ১১ উন্মুক্ত : সেপ্টেম্বর মাসে অ্যাপল আইওএসের সর্বশেষ সংস্করণ ‘আইওএস ১১’ উন্মুক্ত করে।

* আইফোন ৮ : আইওএস ১১ বাজারে আনার ঘোষণা দেয়ার পর, একই মাসে অ্যাপল আইফোন ৮ ও নিয়ে আসে। যদিও খুব দ্রুতই তা আইফোনের এক্স দ্বারা স্থানান্তরিত হয়।

* লন্ডন বনাম উবার : লন্ডনের মেয়র সাদিক খান সেপ্টেম্বরে ঘোষণা করেন যে, লন্ডনে কাজ করার জন্য উবরের লাইসেন্স প্রত্যাহার করা হবে। লন্ডনের পরিবহন সংস্থা অ্যাপের লাইসেন্স নবায়ন করতে অস্বীকার করে। এক্ষেত্রে উবার এর কর্পোরেট দায়বদ্ধতার অভাবকে দোষারোপ করা হয়েছিল। উবার এই সিদ্ধান্ত বিরুদ্ধে আপিলও করেছিল।

* এইচটিসিকে কিনে নেয় গুগল : গুগল সেপ্টেম্বরে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এইচটিসিকে কিনে নেয়।

অক্টোবর
* মিথ্যা তথ্য ছড়াতে টুইটারকে ব্যবহার : অক্টোবরে লাস ভেগাসের গোলাগুলি চলাকালে, শত শত মানুষ টুইটারে নিখোঁজ এবং সন্দেহভাজনদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ায়। এটি ছিল এমন একটি দুঃখজনক ঘটনা, যার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বহুবার সোশ্যাল মিডিয়া মিথ্যা ছড়াতে ব্যবহৃত হয়েছে।

* ইয়াহুর দ্বায় স্বীকার : এছাড়াও অক্টোবরে ইয়াহু অবশেষে স্বীকার করে যে, হ্যাকাররা তাদের তিন বিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

নভেম্বর
* আইফোন এক্স এর আত্মপ্রকাশ : নভেম্বরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল এর আইফোন এক্স আত্মপ্রকাশ করে। যদিও অনেকের মতেই এটিই আইফোন সিরিজের সেরা ফোন, তবে এর উচ্চ মূল্য এবং ভয়ংকর খাঁজ খানিকটা সঙ্কটও সৃষ্টি করেছে।

* ২৮০ অক্ষরের টুইট চালু : এ মাসে টুইটার তার অক্ষর সীমা ১৪০ অক্ষর থেকে ২৮০ পর্যন্ত প্রসারিত করে।

* রাশিয়া টুইটার ব্যবহার করে ব্রেক্সিটকে প্রভাবিত করে : এছাড়াও বছরের এই শেষ প্রান্তে এসে প্রমাণিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে মিথ্যা তথ্য প্রচারে রাশিয়ার টুইটার অ্যাকাউন্টগুলো ব্যবহৃত হয়েছিল।

* টেসলার নতুন বিদ্যুৎ চালিত গাড়ি : টেসলার নতুন বিদ্যুৎ চালিত গাড়ি উন্মোচিত হয় এই মাসেই।

ডিসেম্বর
* বিটকয়েন, বিটকয়েন এবং বিটকয়েন : আর পুরো ডিসেম্বর মাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিটকয়েন। এই  ক্রিপ্টো কারেন্সির মূল্য ২০১৭ সালে ১৭ গুণ বেড়ে ডিসেম্বর মাসে ২০,০০০ ডলারে এসে দাঁড়িয়েছে।

* নেট নিরপেক্ষতার অবসান : মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফসিসির বিশাল সমর্থন সত্ত্বেও, নেট নিরপেক্ষতা অবসানের পক্ষে ভোট দেয়।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/ফিরোজ

sweating like blood info

শরীর থেকে ঝরছে রক্তঘাম

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-২৫ ১:৪৯:৩৮ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-২৫ ১:৪৯:৩৮ পিএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল: বছরজুড়ে কত ঘটনাই না ঘটে। অনেক ঘটনা এতটাই আমাদের অবাক করে যে, সেগুলো অনেকদিন মনে থাকে। বিশেষ করে সেগুলো যদি মেডিকেল সায়েন্স বিষয়ক হয় তাহলে তো কথাই নেই। এমন কয়েকটি অদ্ভুত ঘটনা ২০১৭ সালে শিরোনাম হয়েছে। এগুলো চিকিৎসকদের বিরল রোগ সম্পর্কে জানতে কিংবা প্রচলিত রোগের অস্বাভাবিক লক্ষণসমূহ নির্ধারণ করতে সাহায্য করেছে। এসব ঘটনা চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও আমাদের সজাগ করেছে। ২০১৭ সালের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে এ প্রতিবেদনের পড়ুন দ্বিতীয় পর্ব।

ইতালিতে ২১ বছর বয়সি এক তরুণীর রহস্যময় রোগ ধরা পড়ে এ বছরের মাঝামাঝি। তার শরীর থেকে রক্তঘাম ঝরে। নির্দিষ্ট সময় পরপর কোনো ক্ষত বা চর্মরোগ ছাড়াই মেয়েটির মুখ এবং হাতের তালু থেকে রক্ত ঘামের মতো বের হতে থাকে। মেয়েটি হাসপাতালে অবস্থানকালীণ ডাক্তাররা একটি ঘটনা পর্যবেক্ষণ করেন যেখানে তার মুখ থেকে রক্তমিশ্রিত তরল ঝরত।

চিকিৎসকরা এটিকে হেমাটোহাইড্রোসিস বলছে। এটি এক প্রকার বিরল মেডিকেল অবস্থা যা ১৮৮০ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৪২ বার ধরা পড়েছে। এ রোগের কারণ এখনো অজানা। কিন্তু গবেষকরা অনুমান করেন যে, রক্তনালীতে অত্যধিক চাপে রক্তকোষ রক্তনালীর বাইরে চলে আসতে পারে এবং ঘর্মগ্রন্থির নালীতে রক্তকোষ প্রবেশ করতে পারে।

চিকিৎসাবিজ্ঞানীরা ধারণা করছেন, শরীরের ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হতে পারে। যেখানে ছোট ছোট রক্তনালী ফেটে যেতে পারে। এ ঘটনার ওপর একটি প্রতিবেদন ২০১৭ সালের ২৩ অক্টোবর কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/ফিরোজ/তারা

Thursday, 21 December 2017

A writer/icon in Bangladesh

বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ

শাহ মতিন টিপু : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৯ ৩:২৭:০৪ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-১৯ ৩:২৭:০৪ পিএম

শাহ মতিন টিপু : ‘বিষাদ সিন্ধু’এই একখানা গ্রন্থই তাকে চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ।তার ‘বিষাদ সিন্ধু’ বাংলার মুসলমান সমাজে ধর্মগ্রন্থের মতো শ্রদ্ধার সঙ্গে আজও পঠিত হয়।

হ্যাঁ, তিনি মীর মশাররফ হোসেন। তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তিনি তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে বাংলা সাহিত্যে আধুনিক যুগে মুসলিম রচিত সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন।

কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ তার শ্রেষ্ঠ রচনা। কারবালার করুণ ইতিহাসের উপর ভিত্তি করে রচিত এই উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার সব গ্রন্থ বাদ দিলেও মাত্র এই একখানি গ্রন্থ রচনার জন্য তাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক আখ্যায়িত করা যায়।

বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী (১৮৬৫) উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। মীর মশাররফ হোসেনের মোট ৩৬টি বইয়ের সন্ধান পাওয়া যায়।

তার রচনা হলো : গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু (১৮৭৩), বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পণ (১৮৭৩), এর উপায় কি (১৮৭৫), বিষাদ-সিন্ধু (১৮৮৫-১৮৯১), সঙ্গীত লহরী (১৮৮৭), গো-জীবন (১৮৮৯), বেহুলা গীতাভিনয় (১৮৯৮), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০), তহমিনা (১৮৯৭), টালা অভিনয় (১৮৯৭), নিয়তি কি অবনতি (১৮৮৯), গাজী মিয়ার বস্তানী (১৮৯৯), মৌলুদ শরীফ  (১৯০৩), মুসলমানদের বাঙ্গালা শিক্ষা (দুই ভাগ ১৯০৩, ১৯০৮), বিবি খোদেজার বিবাহ (১৯০৫), হজরত ওমরের ধর্মজীবন লাভ (১৯০৫), মদিনার গৌরব (১৯০৬), বাজীমাৎ (১৯০৮), আমার জীবনী (১৯০৮-১৯১০), আমার জীবনীর জীবনী বিবি কুলসুম (১৯১০) ইত্যাদি।

মীর মশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় । ১৯১২ সালের ১৯ ডিসেম্বর নিজ বাড়ি রাজবাড়ী জেলার পদমদী গ্রামে  মৃত্যুবরণ করেন। স্ত্রী  বিবি কুলসুমের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/টিপু