Saturday, 16 December 2017

A mother has 2000 kids

‘দুই হাজার সন্তানের মা’

আবু রাইয়ান : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৫ ৮:২৯:৫৯ এএম     ||     আপডেট: ২০১৭-১২-১৫ ১১:৫৯:১০ এএম

আবু রাইয়ান: প্রায় দুই বছর আগের কথা। চাকরির প্রয়োজনে গ্রীস ভ্রমণে যান লিসা ক্যাম্পবেল নামে এক নারী। গ্রীসের বন্যাকবলিত একটি এলাকার শরণার্থীদের নিয়ে তার কাজ। সেখানে পা রাখার পর থেকেই কেন জানি মানুষগুলোর প্রতি তার ভালোবাসা জন্মে। এই টানেই তিনি নিজের চাকরি বাদ দিয়ে শরণার্থী শিবিরে দীর্ঘদিন কাটিয়েছেন। তাদের সঙ্গে নিজের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিয়েছেন। শেষমেশ যখন শরণার্থী ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে আসেন লিসা, তখন অনেকটা দুষ্টুমির ছলে তার স্বামী তাকে বলেন, ‘বাড়ি গিয়ে কী কাজ করবে? ক্যাম্পে তো তুমি দুই হাজারের বেশি সন্তানের মা হিসেবে ছিলে।’

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্যাম্পে ফেলে আসা দিনগুলোর স্মৃতি রোমন্থন করেছেন লিসা ক্যাম্পবেল। শুরুর দিকে বেশ আনন্দে কাটে তার। তবে মাঝেমধ্যে মানুষগুলোর কষ্টে ব্যথিত হতেন লিসা। এক সকালে ঘুম থেকে উঠে দেখেন নৌকায় করে উপচে পড়া মানুষ ক্যাম্পের দিকে আসছে। মনে হয় এই বুঝি ডুবে যাবে এটি।

প্রথম মাস যাওয়ার পর লিসা একজন ডোনার পেয়ে যান। এরপর তিনি চাকরি থেকে অব্যাহতি নেন এবং আরো ভালো করে মন দেন শরণার্থী শিবিরে। দিন যত যায়, ততই ক্যাম্পের মানুষগুলোকে আপন মনে হয় লিসার। ‘আমার কাছে কাজটা মায়ের মতোই মনে হয়েছে। একজন মা যেভাবে তার সন্তানদের দেখভাল করে ঠিক এমনটা আমার সঙ্গেও হয়েছে।’

ক্যাম্প বন্ধ হওয়ার খবর শুনে অনেকেই আমার কাছে এসে ভিড় করেছে। তারা বলতে থাকে, ‘আপনি আমাদের মায়ের মতো। আপনি কোথাও যাবেন না। আপনাকে ছাড়া আমরা থাকতে পারব না।’ তখনই আমি ভাবলাম, ‘আমার লক্ষ্য পূরণ হয়েছে। আসলে তাদের সঙ্গে কাটানোর সময়টা আমি কোনোদিন ভুলতে পারব না।’ যাবার বেলায় আরেকটা স্মৃতি আমাকে বেশ আবেগময় করে তোলে। ‘মুস্তফা নামের ছোট্ট একটি শিশু আমি চলে যাবো এই খবর শুনে আমার সাথে ক্যাম্প ছাড়ার জন্য হইচই শুরু করে দেয়। আমি তাকে বুকে জড়িয়ে বিদায় জানিয়েছি।’

আমি জানি, ডিসেম্বরের ২২ তারিখ আমার ভিসার মেয়াদ শেষ। তাই যে করে হোক আমাকে গ্রীস ছাড়তে হবে। মায়ার জালটা আর বিস্তৃত করতে পারলাম না। অসাধারণ কিছু মানুষের সঙ্গে সময় কাটল আমার। যাদের কাছ থেকে আমি গভীর ভালোবাসা পেয়েছি। সম্মান পেয়েছি। আতিথেয়তারও কমতি ছিল না। অবশেষে তাদের সাথে প্রায় ১৮ মাসের মধুর সম্পর্কের ইতি টানতে হলো আমাকে। অবশ্য গ্রীস সরকার যদি ক্যাম্পটা বন্ধ না করতো, হয়তো আমিও আরও কিছুদিন থাকার চেষ্টা করতাম।


রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/মারুফ/তারা

5 million fun in 6 years

৬ বছরেই তাকে নিয়ে হইচই

আবু রাইয়ান : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১০ ৭:৫৯:০০ এএম     ||     আপডেট: ২০১৭-১২-১০ ৯:৫২:০৬ এএম

আবু রাইয়ান: বয়স সবে মাত্র ছয়। এই বয়সেই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে রুশ শিশুকন্যা অ্যানাস্তাসিয়া কেনিজেভা অ্যানা। বিশ্বের বাঘা বাঘা সংবাদমাধ্যম ফলাও করে ছাপছে তার খবর। কিন্তু কেন? এক কথায় উত্তর দিলে, নিজের ইনস্টাগ্রামে রেকর্ডসংখ্যক অনুসারী রয়েছে তার। এবং তারাই তাকে ‘বিশ্ব সুন্দরী’র খেতাব দিয়েছেন।

ইংলিশ জনপ্রিয় ট্যাবলয়েড ‘মেট্রো' জানিয়েছে, অ্যানার মা তাকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন। অবিশ্বাস্য ব্যাপার হলো, অ্যাকাউন্ট তৈরি করার পর পরই আড়াই মিলিয়ন অনুসারী যোগ দেয় তার ইনস্টাগ্রামে। ইতোমধ্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫ মিলিয়নেরও অধিক।

বলা যায়, অ্যানাকে এ উচ্চতায় নিয়ে যাওয়া কিংবা তাকে সুন্দরী হিসেবে বিশ্বের সামনে হাজির করার পেছনের কারিগর তার মা। যিনি নিয়মিত মেয়ের মডেলিং অ্যাডভেঞ্চারের ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন।

সামাজিক মাধ্যমে অ্যানার তুমুল জনপ্রিয়তা দেখে ইউরোপের মিডিয়া তাকে নতুন থিলান ব্লনডিউ আখ্যা দিতে শুরু করেছে। কারণ ফরাসি মডেল থিলান ব্লনডিউয়ের মতোই অ্যানার রয়েছে আকর্ষণীয়া নীল চোখ আর বাদামি চুল। ছোটবেলায় দেখতে ঠিক এমনই ছিলেন ফরাসি মডেল থিলান ব্লনডিউ।

অ্যানার জনপ্রিয়তা দেখে হুমড়ি খাচ্ছে বড়সড় প্রতিষ্ঠানও। তাদের লক্ষ্য অ্যানাকে দিয়ে পণ্যের বিজ্ঞাপন করানো। ভক্তরাও তার গুণগানে পঞ্চমুখ। এক ভক্ত বলেই দিয়েছেন, অ্যানা একদিন রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েকের আসন দখলে নেবে। অনেকে আবার অ্যানার মাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের বক্তব্য: ‘শিশুরা সুন্দর হয়, কিন্তু এত কম বয়সে নেট দুনিয়ায় অ্যানাকে আনা ঠিক হয়নি।’ এর আগে তরুণ রাশিয়ান মডেল ক্রিস্টিনা পিমেনোভাকে নিয়েও এমন বিতর্ক উঠেছিল। মাত্র আট বছর বয়সে তাকেও বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। সে সময় ফেসবুকে ২৫ লাখ ও ইনস্টাগ্রামে প্রায় পাঁচ লাখ অনুসারী ছিল তার।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/মারুফ/তারা

Award goes to without horn driving

১৮ বছর হর্ন না বাজিয়ে পুরস্কার পেলেন চালক

রাশিদা নূর : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-০৯ ৮:২৩:১৩ এএম     ||     আপডেট: ২০১৭-১২-০৯ ৭:২৩:৪৪ পিএম

রাশিদা নূর: রাস্তায় বের হলে প্রতিনিয়ত শুনতে হয় গাড়ির কর্কশ হর্ন। গাড়ি চালকরা প্রয়োজনে-অপ্রয়োজনে হর্ন বাজিয়ে কানের বারোটা বাজিয়ে দেন। বিশেষ করে শহরে যাদের বসবাস  ব্যাপারটির সঙ্গে তারা খুব ভালোভাবেই পরিচিত।

অথচ গত ১৮ বছর গাড়ি চালিয়ে এক বারো হর্ন বাজাননি এক ব্যক্তি। কিন্তু তিনি গাড়ি চালিয়েছেন শহরের বিভিন্ন অলি-গলিতে। অনেকে শুনলে হয়তো বলেই ফেলবেন- দূর এসব বানানো গল্প। এটা কী করে সম্ভব?

তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন কলকাতার গাড়িচালক দীপক দাস। এমন তাক লাগানো কর্মের জন্য তিনি পেয়েছেন ‘কলকাতা মানুষ সম্মান পুরস্কার।’ তার গাড়িতে শুধুমাত্র সাধারণ যাত্রী নয়, বিখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস, গিটারিস্ট কুণালসহ একাধিক নামকরা ব্যক্তি তার গাড়িতে চড়েছেন। তারা লক্ষ্য করেছেন, দীপক গাড়ির হর্ন বাজান না। শব্দ দূষণ কমাতে তার এই পদক্ষেপ। দীপকের এই কৃতিত্বকে সম্মান জানিয়েছে মানুষ মেলা।

এ প্রসঙ্গে দীপক দাসের ভাবনা চলুন তার মুখ থেকেই শুনি: ‘‘আমি মনে করি, প্রত্যেক চালকের উচিৎ ‘হর্ন পলিসি’ মেনে চলা। তা হলেই গাড়ি চালানোর সময় অনেক বেশি মনোযোগী ও সচেতন হওয়া যায়। এটা করা অসম্ভব নয়। কঠিনও নয়। দূরত্ব বজায়, স্পিড ঠিক রাখা ও সময় জ্ঞান ঠিকঠাক থাকলে কাউকে হর্ন বাজাতে হয় না।’’

কখনো কি যাত্রীরা হর্ন বাজানোর কথা বলেনি? এমন প্রশ্নের উত্তরে দীপক বলেন, ‘বলে, কিন্তু আমি তাদের বলি, এটা কোনো সমস্যার সমাধান হতে পারে না।’

দীপকের গাড়িতে একটি প্ল্যাকার্ড লাগানো থাকে। যেখানে লেখা রয়েছে, ‘হর্ন ইজ অ্যা কনসেপ্ট। আই কেয়ার ফর ইয়োর হার্ট।’ এ প্রসঙ্গে দীপক বলেন, ‘কোনো কিছু অর্জন করা যাবে না বা খুব কঠিন কাজ এটা ভাবা সম্পূর্ণ ভুল। আমি মনে করি, এ জন্য প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতারও প্রয়োজন আছে।’

প্রসঙ্গত, মানুষ মেলার এটা দ্বিতীয় বছর। নিজ চেষ্টায় যারা সমাজে অবদান রাখছেন তাদের এই সংগঠনের পক্ষ থেকে সম্মান জানানো হয়। মানুষ মেলার অন্যতম উদ্যোক্তা সুদীপা সরকার বলেন, যারা দীপক দাসের গাড়ি ভাড়া করেছেন, কিংবা চড়েছেন তারা সকলেই তার এই অসামান্য কৃতিত্বের কথা বলেছেন। ফলে তিনিই এই পুরস্কারের দাবিদার। গত বছর এই সম্মান ঝুলিতে পুরেছেন বীণা উপাধ্যায়ক। নিজের আর্থিক অস্বচ্ছলতা সত্ত্বেও রাস্তার পশুদের উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করায় তাকে এই পুরস্কার দেয়া হয়।


রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/মারুফ/তারা

China - 16 dec victory day info

চীনে বাংলাদেশিদের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

আবু বকর ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৬ ৬:৪০:০৯ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-১৬ ৬:৫৩:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : চীনে বাংলাদেশিদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। চীনের ছংছিং প্রদেশের পাঁচ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ বাংলাদেশী শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। অনেক চীনা নাগরিকও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলদেশীদের সঙ্গে।

দিবসটি উপলক্ষে আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। কনকনে শীত উপেক্ষা করে সকাল ৭টা সময় ছাত্রছাত্রীরা যাত্রা শুরু করে চিশুয়ে নামক একটি পিকনিক স্পটে। সেখানে লালসবুজের ব্যানারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে লালন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে।

এ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী বর্তমানে চীনের ছংছিং জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যশানাল চাইনিজ বিভাগের ছাত্র আসিফ ইমন। গান পরিবেশন করেন জাহিদ, সুজন, মাহফুজ, রিমু। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাটক পরিবেশন করে ছংছিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশিদের সঙ্গে যৌথভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে চীনা টুরিস্ট সংগঠন ডিই ইন্টারন্যাশনাল। এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডিই ইন্টারন্যাশনালের ব্যাবস্থাপনা পরিচালক চীনা নাগরিক ড্যানিয়েল এবং ফরেন মার্কেটিং ম্যানেজার বাংলদেশি ছাত্র সিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যানিয়েল।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

India- A congress new star rising

কংগ্রেসের দায়িত্ব নিলেন রাহুল

শাহেদ হোসেন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৬ ৩:৫৯:০৩ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-১৬ ৬:২৯:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ভারতীয় কংগ্রেস পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল গান্ধী। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেস পার্টির সদরদপ্তরে মায়ের কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

২০১৩ সালে দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রাহুল। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধী। সভাপতি পদে নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। আর কেউ প্রার্থী না হওয়ায় গত সোমবার সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করে কংগ্রেস। শনিবার দলের ৪৯ তম সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন তিনি।

রাহুলে অভিষেক অনুষ্ঠান শুরুর আগে শনিবার সকাল থেকেই কংগ্রেস দপ্তর সেজে উঠেছিল। ছিলেন লোকশিল্পীরা। চলে মিষ্টি বিতরণ।

নতুন সভাপতি রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী সভাপতির ভাষণে সোনিয়া বলেছেন, বিশ বছর আগে এমনই একদিনে সভাপতি হিসেবে আমার অভিষেক হয়েছিল। আশা করছি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ানো কংগ্রেস নতুন নেত্বত্বে এগিয়ে যাবে।

সভাপতি হিসেবে প্রথম ভাষণেই ক্ষমতাসীন বিজেপির উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন রাহুল। তিনি বলেছেন, দেশকে পিষে মারছে বিজেপি। ওরা শুধু দেশকে ধ্বংস করতে পারে, আমরা গড়তে পারি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেছেন, মোদি দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন।

সূত্র : আনন্দবাজার ও এনডিটিভি অনলাইন




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/শাহেদ

UK Prince Herry's special day on 19 may 2018

প্রিন্স হ্যারির বিয়ে ১৯ মে

শাহেদ হোসেন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৫ ৮:০৪:১২ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-১৬ ১০:২৬:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে হলিউডের অভিনেত্রী মেগান মারকলের বিয়ে আগামী বছরের ১৯ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার কেনসিংটন প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর আহত সেনাসদস্যদের নিয়ে আয়োজিত হওয়া আন্তর্জাতিক টুর্নামেন্ট ইনভিক্টাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো হ্যারি-মেগানকে একসঙ্গে দেখা যায়। নভেম্বরে ৩৩ বছরের হ্যারি তার চেয়ে তিন বছরের বড় মেগানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

নভেম্বরের শেষ দিকে হ্যারি ও মেগান তাদের বাগদানের বিষয়ে নিশ্চিত করেছিলেন। ওই সময় তারা জানিয়েছিলেন, তাদের বিয়ে অনুষ্ঠিত হবে সেন্ট জর্জের উইন্ডসর ক্যাসেলে।

বিবিসি জানিয়েছে, হ্যারির বিয়ের যাবতীয় খরচ জোগাবে রাজপরিবার। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সঙ্গীত পরিবেশন, ফুল, অভ্যর্থনা সবই থাকছে এই তালিকায়।

শুক্রবার কেনসিংটন প্রাসাদ থেকে জানানো হয়েছে, এবারের ক্রিসমাসে হ্যারি ও মেগান সানড্রিংহামে রানীর সঙ্গে কাটাবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শাহেদ

i tech fake video create info

আই প্রযুক্তিতে যে কারো ফেক পর্নো ভিডিও!

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৫ ৮:২৮:২৪ এএম     ||     আপডেট: ২০১৭-১২-১৫ ১০:৫১:৩৬ এএম
গাল গাদোত
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মেশিন লার্নিং প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়লে কি ঘটতে পারে, তারই চমকপ্রদ প্রমাণ ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী গাল গাদোতকে দেখা যাওয়া সাম্প্রতিক একটি স্বল্পদৈর্ঘ্য পর্নো ভিডিও।

পর্নো ভিডিওটিতে এই অভিনেত্রী অভিনয় না করলেও, মেশিন লার্নিং প্রযুক্তির অপব্যবহার করে তাকেই দেখানো হয়েছে। সহজ ভাবে বললে, প্রযুক্তির সাহায্যে এই অভিনেত্রীর ফেক অর্থাৎ ভুয়া পর্নো ভিডিও তৈরি করা হয়েছে।

ভিডিওটি তৈরি করেছেন ডিপফেকস নামের একজন রেডডিট ব্যবহারকারী। ভিডিওতে অন্য একজন নারীর উপর অভিনেত্রী গাদোতকে উপস্থাপন করা হয়েছে, যদিও তা নিখুঁত হয়নি। ভিডিওর মূল পুরুষটির মধ্যেও অন্য একজন পুরুষের চেহারা বসানো হয়েছে।

ইউটিউবে থাকা গাদাতের ভিডিওগুলো, গুগল সার্চের ছবি এবং নিজস্ব সংগ্রহের ছবিগুলোর ওপর মেশিন লার্নিং অ্যালগরিদম ট্রেইন করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই কৌশল কেবল রকেট বিজ্ঞানে ব্যবহারের মধ্যে আর সীমাবদ্ধ নেই।

নতুন এই পর্নো ভিডিওটির সন্ধান পেয়েছে প্রযুক্তি বিষয়ক নিউজপোর্টাল মাদারবোর্ড। ভিডিওটি যদিও কাউকে বোকা বানাতে পারে না অর্থাৎ দেখেই বোঝা যায় ভুয়া ভিডিও কিন্তু এটি ক্রমবর্ধমান উদ্বেগের জন্য একটি সুস্পষ্ট প্রমাণ যে, মেশিন লার্নিং অপব্যবহার করে কোনো মানুষের অজান্তেই তার ফেক পর্নো ভিডিও এবং অন্যান্য ক্ষতিকর ভিডিও কনটেন্ট তৈরি করা যেতে পারে।

অভিনেত্রী গাদোতের ভিডিওটি একমাত্র নয়। মাদারবোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রেডডিটের ‘ডিপফেকস’ নামের ওই ব্যবহারকারী পেশায় একজন প্রোগ্রামার। আরো কয়েকজন তারকার অনুরূপ পর্নো ভিডিও তৈরি করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়িকা টেইলার সুইফট, গেম অব থ্রোনস অভিনেত্রী মেইজ উইলিয়ামস।

এই প্রোগ্রামার ফেক পর্নো ভিডিওগুলো তৈরি করেছেন ওপেন সোর্স (সকলের জন্য উন্মুক্ত) মেশিন লার্নিং টুলসের সহায়তায়। চলমান পর্নো ভিডিওর মধ্যে অভিনেত্রী গাদাতোর আনুমানিক ছবি তৈরি করার জন্য আসল পর্নো ভিডিও ও গাদোতের ছবির ওপর অ্যালগরিদম ট্রেইন করা হয়েছে।

মাদারবোর্ডকে ডিপফেকস বলেন, ‘চেহারা-সোয়াইপ করার জন্য আমি কেবল বুদ্ধিমান একটা উপায় খুঁজে পেয়েছি। এর মাধ্যমে শত শত ছবি নিয়ে, নেটওয়ার্ক ট্রেইন করার জন্য আমি সহজেই লাখ লাখ ভুয়া চেহারা তৈরি করতে পারি। যখন আমি নেটওয়ার্ককে অন্য কারো চেহারা দিচ্ছি তখন নেটওয়ার্ক সেটিকে ভুয়া চেহারা মনে করে এবং ট্রেইনিং চেহারায় রূপ দেওয়ার চেষ্টা করে।’

সংবাদমাধ্যমটির মতে, অপেশাদার ভিডিওটি উদ্বেগের বিষয়টিকে তুলে ধরেছে। দেখিয়েছে যে, উন্মুক্ত রিসোর্স কিভাবে ফেক ভিডিও তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বর্তমানে প্রায় সকলেই নিজেদের ছবি আপলোড করে থাকে। যার মানে, পরিচিত কাউকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ এই কৌশল ব্যবহার করতে পারে।

এআই গবেষক অ্যালেক্স চ্যাম্পেন্ডার মাদারবোর্ডকে বলেন, ‘প্রত্যেকেরই জানা উচিত কত সহজেই ভুয়া ছবি এবং ভিডিও তৈরি করা যায়। কয়েক মাস পরে হয়তো আমরা আসল এবং নকল আলাদা করতে পারবো না। এটি প্রতিরোধের জন্য অনেক বেশি গবেষণার প্রয়োজন হবে।’

প্রসঙ্গত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির একটি শাখা হচ্ছে, মেশিন লার্নিং। এটি এমন এক ধরনের প্রসেস যেটা কোনো মেশিন বা সফটওয়্যরকে কোনো কিছু নিজে নিজে শিখতে সাহায্য করে এবং বেশি আপডেট হতে সাহায্য করে।

তথ্যসূত্র : ডেইলি মেইল


রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/ফিরোজ