Saturday, 2 January 2016

Amin Jewellers award 2015

২৭ গুণীকে সম্মান জানাল আমিন জুয়েলার্স

নিয়াজ : রাইজিংবিডি ডট কম
Published:02 Jan 2016   08:11:46 PM   Saturday   ||   Updated:02 Jan 2016   08:23:26 PM   Saturday
২৭ গুণীকে সম্মান জানাল আমিন জুয়েলার্স
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী জুয়েলারি প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের এই সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং আমিন জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।

সম্মাননা হিসেবে প্রত্যেককে নগদ ৩ লাখ টাকা, ২ ভরি ওজনের সোনার মেডেল, সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় দেওয়া হয়। সেই সঙ্গে তারা পান উপস্থিত হাজার দুয়েক দর্শকের উষ্ণ ভালোবাসা ও করতালি।

তিন সদস্যের জুরি বোর্ড গুণীদের মনোনয়ন দেয়। জুরি বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শাসসুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।


সম্মাননা পাওয়া ২৭ গুণী ব্যক্তি হলেন- আ ক ম যাকারিয়া (প্রতœতত্ত্ববিদ), অধ্যাপক আনিসুজ্জামান (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), আশালতা বৈদ্য (মুক্তিযোদ্ধা), এ এম হারুন অর রশিদ (বিজ্ঞান ও প্রযুক্তিবিদ), এ কে আজাদ খান (চিকিৎসক), কাঁকন বিবি (মুক্তিযোদ্ধা), জামিলুর রেজা চৌধুরী (পুরকৌশলী), তোফায়েল আহমেদ (রাজনীতিবিদ), তোয়াব খান (সাংবাদিক), দ্বিজেন শর্মা (প্রকৃতিবিদ), নূরজাহান বেগম (সাংবাদিক), প্রতিভা মুৎসুদ্দি (ভাষাসৈনিক), ফজলে হাসান আবেদ (সমাজকর্ম ও উন্নয়ন ব্যক্তিত্ব), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), ব্যারিস্টার রফিক-উল হক (আইনজীবী), রাজ্জাক (অভিনেতা), রুনা লায়লা (সংগীতশিল্পী), সাইদা খানম (ফটো সাংবাদিক), সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), সুকুমার বড়–য়া (ছড়াকার), সুধীন দাশ (নজরুলসংগীত শিল্পী), সৈয়দ শামসুল হক (কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক) এবং হুমায়ূন আহমেদ (কথাসাহিত্যিক- মরণোত্তর)।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমিন জুয়েলার্সের এই গুণীজন সম্মাননা প্রদান এক মহতি উদ্যোগ। ব্যবসায়ীরা সাধারণত নিজেদের অঙ্গনে সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন। অথচ আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম দেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিল্প-সাহিত্য সকল বিষয়ে সেরাদের একমঞ্চে তুলে এনেছেন সম্মাননা দেওয়ার জন্য। এই উদ্যোগের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। গুণীদের এত বড় মিলনমেলা বাংলাদেশে নজীরবিহীন। সরকারের বাইরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এটা কমই করতে পেরেছে।’

আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম ধন্যবাদ জানান অতিথিদের। স্বশরীরে সম্মাননা গ্রহণ করায় গুণীদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে সম্মাননা নেওয়ার পাশাপাশি গান শোনান রুনা লায়লা। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ফাতেমা-তুজ জোহরা, ইমরান, পড়শি, অপি করিম, চাঁদনী প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/নিয়াজ/রফিক

Bollywood super star 2016

নতুন বছরে মুখোমুখি যে বলিউড তারকারা

রাশেদ : রাইজিংবিডি ডট কম
Published:03 Jan 2016   12:01:33 AM   Sunday   ||   Updated:03 Jan 2016   09:48:16 AM   Sunday
ছবির কোলাজ

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : বিশ্বের যে কয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত শোরগোল চলতে থাকে বলিউড তাদের মধ্যে অন্যতম। বছর জুড়েই সেখানে নানা কর্মকাণ্ডে মুখর থাকে। ২০১৬ সালেও সে ধারা অব্যাহত থাকবে তা অনায়াসে বলা যায়।

নতুন বছরেও তারকারা যুদ্ধের উত্তাপ ছড়াবে তাও বলছে এ বছরের বলিউড ক্যালেন্ডার। এ বছর বেশ কয়েকজন নির্মাতা ও সুপারস্টার মুখোমুখী অবস্থায় রয়েছেন। বলিউডের মুখোমুখী অবস্থায় থাকা তারকাদের নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

শাহরুখ বনাম সালমান
এই তালিকার শুরুতেই রয়েছেন বলিউডের দুই হ্যাভিওয়েট তারকা। খান ত্রয়ীর অন্যতম শাহরুখ ও সালমান। এ দুই তারকা ‍মুখোমুখী হবেন এ বছরের ঈদে।

শাহরুখের রাইস মুক্তি পাবে ঈদে। ট্রেইলার প্রকাশ পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। শাহরুখ খানের ছবি বলে তো বটেই। তার উপর শাহরুখ ট্রেইলারে যেভাবে হাজির হয়েছেন তাতে ভক্তদের প্রত্যাশার পারদ আরও চড়েছে। প্রস্টিটিউশন, মাদকদ্রব্য ও ড্রাগ পাচারের মতো বিষয়ের উপর ভিত্তি করে ছবিটি বানিয়েছেন রাহুল ঢোলাকিয়া। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে পাক অভিনেত্রী মাহিরা খানের।

একই সময় মুক্তি পাবে সালমান খানের ছবি ‘সুলতান’। তা ছাড়া সালমান খান মানেই যে ছবি হিট। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়েছে। তার উপর যদি সলমানকে কুস্তিবিদের চরিত্রে দেখা যায়, তা হলে তো পোয়া বারো। হরিয়ানার এক কুস্তিবিদের চরিত্রে অভিনয় করছেন সালমান। ছবির জন্য রোজ জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি। আলী আব্বাস জাফরের এ ছবিটিও ঈদে মুক্তি পাবে।

ইমরান হাশমি বনাম হর্ষবর্ধন কাপুর
১৩ মে, মুক্তি পাবে ২০১৫ জুড়ে খবরের শিরোনামে থাকা ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহার উদ্দীনের বায়োপিক আজহার। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক ইমরান হাশমি। এতে আরো অভিনয় করেছেন প্রাচী দেশাই ও নার্গিস ফাকরী। টনি ডিসুজা পরিচালিত সিনেমাটিতে ভারতের সবচেয়ে সফল অধিনায়কের নানা চড়াই-উতড়াই তুলে ধরা হয়েছে। একই দিনে মুক্তি পাবে রাকেশ ওম প্রকাশ মেহেরা পরিচালিত মির্জা সিনেমাটি। হর্ষবর্ধনের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন সিমি খের। গুলজারের লেখা চিত্রনাট্য থেকে নতুন এ জুটিকে নিয়ে মির্জা ছবিতে আবর্তিত হয়েছে মির্জা-সাহেবানের প্রেম কাহিনি।

হৃতিক বনাম অক্ষয়
সেয়ানে সেয়ানে লড়াই জমবে ১২ অগাস্ট। এ দিন মুক্তি পাবে মহেঞ্জোদারো সভ্যতার সময়কার একটি গল্প নিয়ে আশুতোষ গোয়াড়িকরের সিনেমা মহেঞ্জোদারো। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশান। তার সঙ্গে আছেন নবাগত পূজা হেগড়ে। ছবিতে হৃতিককে অনেক স্ট্যান্ট করতে দেখা যাবে। কুমিরের সঙ্গেও হৃতিকের একটি অ্যাকশন সিকুয়েন্স আছে। এটি বানাতে মোট খরচ পড়েছে দশ মিলিয়ন মার্কিন ডলার।

এই দিন আরো মুক্তি পাবে অক্ষয় কুমারের সিনেমা রুস্তম। রোমান্টিক অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা নিরাজ পাণ্ডে। এ ছবিটির মাধ্যমে তৃতীয়বারের মতো অক্ষয়-নিরাজকে এক সঙ্গে দেখা যাবে। বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই ছবির কাহিনি।

ঐশ্বরিয়া-রণবীর বনাম অজয়
ভারতে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দেওয়ালি। এবারের দেওয়ালিতে দেখা মিলবে ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খানের। তারা হাজির হবেন এ দিল হাই মুশকিল ছবিটি নিয়ে। তারকা বহুল ছবিটি পরিচালনা করছেন তারকা নির্মাতা করণ জোহর। ছবিটি নিয়ে ২০১৫-এর শেষ ভাগে বহু আলোচনা হয়েছে। তা ছাড়া ছবিটিতে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে ঐশ্বরিয়ার উপস্থিতি।

অন্য দিকে অজয় দেবগন সমহিমায় হাজির হবেন শিবা সিনেমাটি নিয়ে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত সায়সা সায়গল। ছবির পরিচালনাও করছেন অজয়।

রণবীর-ক্যাটরিনা বনাম অক্ষয়-অভিষেক-নার্গিস
আবার একসঙ্গে পর্দায় রণবীর-ক্যাটরিনা। এই লাভবার্ডকে সর্বশেষ দেখা যায়  আজব প্রেম কি গজ়ব কাহানি-তে। তারপর এই  ‘জগ্গা জাসুস’-এ। ছবিটির মুক্তির দিন অনেকবার পিছিয়েছে। তবে এবার মনে হচ্ছে, অনুরাগ বসু আর দিন পিছাতে রাজি নন। ৩ জুন, মুক্তি দিবেন এ কমেডি-ড্রামাটি। আর দর্শকও অপেক্ষায় আছেন বাস্তবের প্রেমিক-প্রেমিকাকে পর্দায় দেখার জন্য।

এ দিনই মুক্তি পাবে জনপ্রিয় কমেডি হাউজফুল-এর তিন নাম্বার সিকুয়্যেল ‘হাউজফুল-থ্রি’। বরাবরের মতো এ ছবিটিতেও তারকার ছড়াছড়ি। দেখা যাবে, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, লিসা হাইডন, নার্গিস ফাকরীকে। যুগল নির্মাতা সাজিদ-ফরহাদ এই ছবিটির মাধ্যমে হাউজফুলে ফিরিয়ে আনছেন রিমেশ ও আক্কিকে। পাশাপাশি দেখা মিলবে আবেদনময়ী অভিনেত্রী জুনিয়ার বি-কে।

অক্ষয় কাপুর বনাম তুষার কাপুর
যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভারতীয়দের অবস্থা নিয়ে রাজ কিষাণ মেনন তৈরি করেছেন ইয়ার লিফট সিনেমাটি। ছবিটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন নিমরত কাউর। নতুন জুটি হলেও দর্শক মাতাতে পারে ছবির বিষয়বস্তু।  ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছে ‘এয়ারলিফট’। শোনা গেছে, ছবির জন্য নাকি এক কানাকড়িও নেননি অক্ষয় কুমার। চরিত্র দেখেই ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। ২২ জানুয়ারি, মুক্তি পাবে এ ছবিটি। একই দিনে মুক্তি পাবে এর ঠিক বিরপীতধর্মী আরেকটি সিনেমা। পর্নো কমেডি ধাচের কেয়া কালা খায়া হাম শিরোনামের ছবিটিতে দেখা যাবে তুষার কাপুর, আফতাবকে। তাদের সঙ্গে আছেন মন্দনা কারিমি। সংগীত সিভান পরিচালিত ছবিটির সঙ্গে  অক্ষয়ের ইয়ার লিফট-এর কোনো লড়াইয়ের আভাস দেখা যাচ্ছেন এখনও।

সানি লিওন বনাম মাধবন
২৯ জানুয়ারি, মুক্তি পাবে সালা খাড়ুস ও মাস্তিজাদে সিনেমা দুটি। একদিকে সেক্স কমেডি অন্যটি বক্সিং। একদিকে সানি লিয়ন, অন্যদিকে মাধবন। অনেকেই মনে করছেন, সানি লিয়নের পাশে টিকতে পারবে না ‘সালা খাড়ুস’। অনেকে আবার বলছেন, ‘সালা খাড়ুস’ অন্যধরনের ছবি। এই ছবির দর্শকও কম নেই। তবে বক্স অফিসের কথা জানার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।


রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/রাশেদ/শান্ত